লজিস্টিকস শিল্প উন্নয়ন নীতি প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে : শিল্পমন্ত্রী
শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ‘লজিস্টিকস শিল্প উন্নয়ন নীতি’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, ‘লজিস্টিকস শিল্প উন্নয়ন নীতি’ প্রণয়নে বিশ্বের অন্যান্য দেশের উত্তম দৃষ্টান্তগুলো অনুসরণ করে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দপ্তর, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সহযোগিতা নেওয়া হবে। সরকার দেশে অবকাঠামোগত উন্নয়নের জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নিয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘ফরমুলেটিং ন্যাশনাল লজিস্টিকস ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট পলিসি ফর বাংলাদেশ: এক্সপেরিয়েন্স ফ্রম গ্লোবাল গুড প্র্যাকটিসেস’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব ব্যাংক গ্রুপ ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) সহযোগিতায় দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
শিল্পমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। ডিজিটাল বিপ্লব এবং অবকাঠামোখাতে উন্নয়নের উদ্যোগের জন্য এ অর্জন সম্ভব হয়েছে। বেসরকারি খাতের অবদানও এ বিষয়ে সহায়তা করেছে। শিগগিরই উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ ঘটবে। ফলে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য লজিস্টিকস খাতে খরচ কমিয়ে আনা জরুরি।
তিনি বলেন, বাংলাদেশে সড়ক যোগাযোগ নির্ভর মালামাল পরিবহন ব্যবস্থা বিদ্যমান। অথচ বিশাল ব-দ্বীপের দেশ হিসেবে বাংলাদেশ নৌপথকেন্দ্রিক পরিবহন ব্যবস্থার সুফল পুরোপুরি কাজে লাগাতে পারেনি। একই অবস্থা রেলওয়ে খাতেও। বাংলাদেশের লজিস্টিকস খাতের উন্নয়নে ব্যবসার পরিবেশ আরও উন্নত করে স্থানীয় পর্যায়ে উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যকে গতিশীল করে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সকল উপায়ে কাজ করতে হবে।
শিল্পমন্ত্রী বলেন, লজিস্টিকস খাত অবকাঠামোগত উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান বিবেচনায় শিল্প মন্ত্রণালয় এটিকে রপ্তানি বহুমুখীকরণ এবং অগ্রাধিকার খাত হিসেবে জাতীয় শিল্পনীতি-২০২২ এ অন্তর্ভুক্ত করেছে। একইসঙ্গে লজিস্টিকসের ২২টি উপ-খাতকেও জাতীয় শিল্পনীতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিল্ডের চেয়ারপারসন নিহাদ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, শিল্পসচিব জাকিয়া সুলতানা ও বিশ্বব্যাংক দক্ষিণ এশিয়া অঞ্চলের ট্রান্সপোর্ট বিষয়ক প্র্যাকটিস ম্যানেজার ড. সৌমিক রাজ মেহনদিরত্ত। এ ছাড়া, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারাদের পাশাপাশি বিশ্বব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বাংলাদেশের জন্য জাতীয় লজিস্টিকস ডেভেলপমেন্ট পলিসি প্রণয়নবিষয়ক কর্মশালা যৌথভাবে আয়োজনের জন্য শিল্প মন্ত্রণালয়, বিল্ড ও বিশ্বব্যাংকের উদ্যোগকে স্বাগত জানান। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ আলোচনা থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে এ উদ্যোগ একটি গঠনমূলক জাতীয় লজিস্টিকস নীতি প্রণয়ন করতে সাহায্য করবে বলেও তিনি মনে করেন।
তিনি বলেন, লজিস্টিকস নীতিটি এমন একটি অন্তর্ভুক্তিমূলক পদ্ধতিতে ডিজাইন করা উচিত, যেখানে একটি কাঠামোগত নীতি কাঠামোর অধীনে সময়মতো পণ্য বা পরিষেবাগুলোর সরবরাহ চাহিদামতো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চিত করা সম্ভব হয়।
প্রীতি / প্রীতি
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত