ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠবে নেইমাররা : কাফু


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২২ বিকাল ৬:১৭

২০ নভেম্বর মাঠে গড়াচ্ছে কাতার বিশ্বকাপ। কার হাতে উঠবে এই আসরের শিরোপা সে নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠবে নেইমাররা বলে ভবিষ্যদ্বাণী করেছেন ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার কাফু।

তিনি বলেন, ব্রাজিল, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও ফ্রান্সের মতো দল শীর্ষ বাছাই। জার্মানি, বেলজিয়াম ও পর্তুগালও খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। তাদের সবারই সম্ভাবনা আছে ফাইনালে পৌঁছানোর ও বিশ্বকাপ জেতার। আর্জেন্টিনা বনাম ব্রাজিল (সেমিফাইনাল) ম্যাচটি সহজ নয়, কারণ তারা বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি দল যাদের কিনা বিশ্বসেরা খেলোয়াড় আছে। অপর সেমিফাইনালে ফ্রান্স-পর্তুগাল ম্যাচটিও খুব কঠিন হবে।

সবশেষ ২০০২ সালে জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেই আসরে কাফুর নেতৃত্বেই শিরোপা উচিয়ে ধরে সেলেসাওরা। কিন্তু পরের চার আসরে কাফুর উত্তরসূরি হতে পারেননি কেউ। এখনো বিশ্বমঞ্চে ষষ্ঠ শিরোপার মুখ দেখেনি ব্রাজিল। তবে কাতার বিশ্বকাপে এসে ২০ বছরের সেই আক্ষেপ ঘোচানো উচিত বলে মনে কাফু।

সূত্র : ডেইলি মেইল ও দ্য পেনিনসুলা কাতার।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের