ডিসেম্বর নাগাদ ডলার সংকট কেটে যাবে : গভর্নর
বাংলাদেশের ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেছেন, ডিসেম্বর নাগাদ ডলার সংকট কেটে যাবে। এলসি করতে কোনো বাধা নেই। তবে আমদানির ক্ষেত্রে মূল্য অতিরিক্ত দেখানো (ওভার ইনভয়েসিং) কিংবা মূল্য কম দেখানো (আন্ডার ইনভয়েসিং) হলে কোনো ছাড় নয়। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
গভর্নর আবদুর রউফ তালুকদার বলেন, অর্থপাচারের উদ্দেশে আমদানিতে ঋণপত্র খুলে ওভার এনভয়েসিং কিংবা আন্ডার ইনভয়েসিংয়ের চেষ্টা করলে আমদানিকারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) গ্রাজুয়েশন বিদেশি বিনিয়োগ আর্কষণে দেশের ভাবমূর্তি অর্জনে সহায়তা করবে। পাশাপাশি দেশীয় বিনিয়োগকারীদেরও আস্থা বাড়াবে। তবে মনে রাখা দরকার, করোনা পরবর্তী অর্থনৈতিক মন্দাভাব রয়েছে। পাশাপাশি বৈশ্বিক চাপও রয়েছে।
তিনি আরো বলেন, বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিরতা রয়েছে। এতে করে ব্যবসায়ীদের খরচ বেড়েছে। একই সঙ্গে বিশ্ববাজারে রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতাও কমিয়ে দিয়েছে। এ অবস্থায় টেকসই বাণিজ্য নিশ্চিতে স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মকৌশল নিতে হবে। বিদ্যমান যে ব্যবসা পরিবেশ তা দিয়ে আগামী চার বছরের মধ্যে উত্তরণ সম্ভব না।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, গ্র্যাজুয়েশনের (এলডিসি থেকে উত্তরণ) জন্য উৎপাদনকাজে নিয়োজিত শ্রমিক, কৃষক এবং রেমিট্যান্স যোদ্ধাদের আর্থিক কেন্দ্রে নিয়ে আসতে হবে। এখানে ঘাটতি আছে। কে আমাদের কোথায় কী সার্টিফিকেট দিল, সেটা বিষয় নয়।
সেমিনারে সম্মানীয় অতিথি এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, এলডিসি থেকে উত্তরণের সময় বিশ্বের অন্যান্য দেশ যে ধরনের ট্যারিফ পলিসি (শুল্ক নীতি) নেয়, বাংলাদেশেরও তা নেয়া দরকার।
জামান / জামান
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা