ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনে ‘নিঃসঙ্গ’ মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১১-২০২২ দুপুর ১১:২১

নিজেদের ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপাখরা কাটাতে এবার কাতারকে পাখির চোখ করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেও গেছে দলটি। আর সব বারের মতো এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনার প্রাণভোমরা সেই মেসিই। তবে সব বারের মতো এবারের পার্থক্যটা হচ্ছে, পিএসজি তারকা এবার থাকবেন ‘নিঃসঙ্গ’ হয়ে!

দোহায় অবস্থিত কাতার বিশ্ববিদ্যালয়ে এবার বিশ্বকাপের ঘাঁটি গেড়েছে কোচ লিওনেল স্ক্যালোনির দল। ইউরোপীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, সেখানেই নিঃসঙ্গ হয়ে গেছেন মেসি। তার জন্য যে কামরা বরাদ্দ করা হয়েছে, সেখানে তিনি থাকবেন একাই। 

যুব দল থেকে শুরু করে ২০২১ কোপা আমেরিকা, সবখানেই মেসি কারো না কারো সঙ্গে কামরা ভাগ করেছেন। তবে এবার তাতে ছেদ পড়ছে। কারণ মেসি সবচেয়ে বেশি যার সঙ্গে কামরা ভাগ করতেন, সেই সার্জিও আগুয়েরোই যে নেই এবার!

গেল বছর নতুন ক্লাব বার্সেলোনার হয়ে খেলতে নেমে কার্ডিয়াক অ্যারিথমিয়ায় আক্রান্ত হয়ে পড়েন তিনি। যে কারণে খেলা চলাকালেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাকে। এরপর ডাক্তাররা তাকে শোনান বড় এক দুঃসংবাদ। ক্যারিয়ারটাই শেষ হয়ে যায় তার, এরপর কান্নাভেজা চোখে ফুটবলকে বিদায় বলেন আর্জেন্টাইন তারকা।

সেই আগুয়েরো তাই এবার অনুমিতভাবেই নেই আলবিসেলেস্তেদের বিশ্বকাপ দলে। তাই মেসিও তার কামরাটা নতুন কারো সঙ্গে ভাগ করতে চাননি। বন্ধু সার্জিও আগুয়েরোর জায়গাটা তিনি দিতে চাননি কাউকেই।  

আগুয়েরোর বিদায়ের আগ থেকেই আর্জেন্টিনা দলে মেসির খুব কাছেই দেখা যেত রদ্রিগো ডি পলকে। অ্যাটলেটিকো মাদ্রিদ মিডফিল্ডারই এবার বিশ্বকাপে মেসির সঙ্গে আগুয়েরোর জায়গাটা নেবেন, গুঞ্জন ছিল এমনই। তবে শেষমেশ সেই গুঞ্জন সত্য হয়নি। মেসি তার কামরা কারো সঙ্গে ভাগ না করারই সিদ্ধান্ত নিয়েছেন।

আলবিসেলেস্তে টিম ম্যানেজমেন্টও তার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে, তাকে থাকতে দিয়েছে একাই। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদক গাস্তন এদুল জানাচ্ছেন, বিশ্বকাপে মনোযোগ দিতে মেসি তার এই ‘একাকীত্বটা’ উপভোগ করছেন ভালোভাবেই!

মেসি একাই থাকছেন, ফলে আর্জেন্টিনা দলে আরও একজনের একটা বাড়তি কামরার প্রয়োজন পড়ে গিয়েছিল। পরে সে সমস্যার সমাধান দিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। তিনি তার কামরা কোনো খেলোয়াড়ের সঙ্গে ভাগ না করে থাকছেন কোচিং স্টাফদের একজনের সঙ্গে। বাকি ২৪ খেলোয়াড় নিজেদের মধ্যে কামরা ভাগ করেই থাকবেন বিশ্বকাপ চলাকালে। 

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের