ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মিশরের কাছে পাত্তাই পেল না ফেভারিট বেলজিয়াম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২২ দুপুর ১১:৩৭

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হারের স্বাদ পেল বেলজিয়াম। এবারের বিশ্বকাপে ফেভারিটদের তালিকায় থাকা তারকাসমৃদ্ধ বেলজিয়ামকে পাত্তাই দেয়নি মিশর। 

শুক্রবার শেষ প্রস্তুতি ম্যাচে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি বেলজিয়াম। বাছাইপর্ব পেরুতে না পারা মিশরের কাছে ২-১ গোলে হেরেছে কেভিন ডি ব্রুইনার দল।

কুয়েতের জাবের আল আহম্মেদ স্টেডিয়ামে ৩৩ মিনিটে দলের দলের সেরা তারকা মোহাম্মদ সালাহর গোলে লিড নেয় মিশর। দ্বিতীয়ার্ধ্বেও মাঠে আধিপত্য ধরে রাখে আফ্রিকার দেশটি। ৪৬ মিনিটে ব্যবধান বাড়ান ডেভিড ট্রেজেগুয়েট। 

এরপর কয়েকটি পরিবর্তনে ধার বাড়ে বেলজিয়ামদের। ৭৬ মিনিটে একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি বেলজিয়াম।বিশ্বকাপ শুরুর লগ্নে এসে এমন পারফরম্যান্স যথেষ্ট দুর্ভাবনার কারণ হতে পারে রবের্তো মার্তিনেসের দলের জন্য।

আগামী বুধবার কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে বেলজিয়ামের। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও মরক্কো।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের