ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

পরিচালকের ভাড়াটিয়া নুসরাত ভারুচা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২২ দুপুর ১১:৪৭

বলিউডের জনপ্রিয় পরিচালক বিশাল ভরদ্বাজের ভাড়াটিয়া হলেন অভিনেত্রী নুসরাত ভারুচা। চলতি মাসে এ পরিচালকের একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন ‘ড্রিম গার্ল’খ্যাত এই নায়িকা।

একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেন—‘বিশাল ভরদ্বাজের একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন নুসরাত ভারুচা। গত ৪ নভেম্বর নতুন বাসায় উঠেছেন তিনি। নুসরাতের বাবা-মাও তার সঙ্গে এই ফ্ল্যাটে থাকবেন। বিশাল ও তার স্ত্রী রেখা এই ফ্ল্যাটটি তাদের রুচিমতো ডেকোরেশন করিয়েছিলেন; যা নুসরাত ভারুচার ভীষণ পছন্দ হয়েছে।’

বিশাল ভরদ্বাজ তার স্ত্রীকে নিয়ে এ ফ্ল্যাটেই বসবাস করতেন। অক্টোবরের শেষের দিকে ফ্ল্যাটটি খালি করে দেন তিনি। জুহুর ভার্সোভার লিংক রোডে বিশালের আরেকটি ফ্ল্যাট রয়েছে, যেখানে আগে হৃতিক রোশানের প্রাক্তন স্ত্রী সুজান খান থাকতেন। পরিবার নিয়ে এই ফ্ল্যাটে উঠেছেন বিশাল।

নুসরাত ভারুচা আগে মুম্বাই কুপার হাসপাতালের বিপরীতে একটি অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। সেখান থেকে বিশাল ভরদ্বাজের ফ্ল্যাট (১২ তলায়) ভাড়া নিলেন। এটি মিঠিবাই কলেজের কাছে অবস্থিত।

নুসরাত ভারুচা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাম সেতু’। গত মাসে মুক্তি পায় এটি। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্দেজ, সত্যদেব প্রমুখ। বক্স অফিসেও বেশ সাড়া ফেলেছে সিনেমাটি। 

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল