ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

‘আমরা না পারলে, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক’ : লুইস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২২ দুপুর ১:৪০

বিশ্বকাপে সবারই উদ্দেশ্য থাকে চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু ৩২ দলের মধ্যে ভাগ্য খুলে কেবল এক দলেরই। স্পেনের লক্ষ্য সেই একমাত্র দলে পরিণত হওয়া। তবে যদি কোনো কারণে স্পেন ব্যর্থ হয়, তাহলে সাবেক শিষ্য লিওনেল মেসির হাতেই বিশ্বকাপ দেখতে চাইবেন কোচ লুইস এনরিকে।

কাতারেই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন মেসি। এমনটা আগেই জানিয়ে রেখেছেন। আগের চারবারের চেষ্টায় একবারও শিরোপায় হাত দেওয়ার সৌভাগ্য হয়নি আর্জেন্টাইন ফরোয়ার্ডের। তার মতো খেলোয়াড়ের  বিশ্বকাপ জিতে অবসরে যাওয়াটা প্রাপ্য বলে মনে করেন এনরিকে।

স্পেন কোচ বলেন, ‘যদি আমরা না জিতি, তাহলে চাইব আর্জেন্টিনা জিতুক। মেসির মতো খেলোয়াড় যদি বিশ্বকাপ না জিতে অবসরে গেলে খুবই অনায্য হবে। একইভাবে চাইব লুইস সুয়ারেসের জন্য উরুগুয়ে জিতুক। ’

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনার কোচ ছিলেন এনরিকে। তার দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন মেসি ও সুয়ারেস। বার্সাকে এনে দেন একের পর এক শিরোপা। তাই সাবেক শিষ্যদের প্রতি এখনও টান অনুভব করেন এনরিকে। তবে সবার আগে নিজের দেশের কথাই ভাবছেন তিনি।

এনরিকে বলেন, ‘আমাদের লক্ষ্য হলো চূড়ায় থেকে গ্রুপ পর্ব শেষ করা। আমরা ইতোমধ্যে জানি শেষ ষোলোতে কার মুখোমুখি হব এবং সেমিফাইনালে ব্রাজিল গ্রুপের কোনো দলের বিপক্ষে খেলব আমরা। কিন্তু কে বলেছে আমরা ভীত?’

বিশ্বকাপে সবচেয়ে কঠিন গ্রুপেই পড়েছে স্পেন। ২৩ নভেম্বর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। ‘ই’ গ্রুপে অপর দুই সঙ্গী শক্তিশালী জার্মানি ও জাপান। 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে