ইরাকে করোনা হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৫২
ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়াতে আল-হুসেইন হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। ব্যাপক প্রচেষ্টার পর রাতেই আগুন নিয়ন্তণে আনা হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, অগ্নিকাণ্ডের কারণ স্পষ্টভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে হাসপাতালের অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর করোনা ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে।
আগুন নিয়ন্ত্রণের পর হাসপাতালের ভেতর থেকে মরদেহ বের করে আনা হয়। জীবিতদের উদ্ধারে সেখানে এখনও তল্লাশি চলছে।
এদিকে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র সমালোচনা করে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হাবলৌসি এক টুইটারে বলেন, হাসপাতালে আগুন লাগার ঘটনা এটাই প্রমাণ করে যে, ইরাকিদের জীবন রক্ষায় দায়িত্বশীলরা ব্যর্থ। এ ধরনের বিপর্যয়কর ব্যর্থতার অবসান করার এটাই উপযুক্ত সময়।
উল্লেখ্য, গত এপ্রিল মাসের শেষের দিকে ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালে আগুন লেগে ৮২ জন রোগীর মৃত্যু হয়। হাসপাতালটিতে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক