ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

কাকে ‘ঢোঁড়া সাপ’ বললেন ওমর সানী 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২২ দুপুর ২:২৮

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের একটি ভিডিও নিয়ে কথা যেন থামছেই না। মূলত বিষয়টি প্রথমে সামনে আনেন উপস্থাপিকা ইসরাত পায়েল। তিনি দাবি করেন বুলিংয়ের শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মীর সাব্বির তার অবস্থান স্পষ্ট করেন।

এ ঘটনায় উপস্থাপিকা ভাইরাল হতে মীর সাব্বিরকে পুঁজি করেছেন বলে মনে করেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তিনি মীর সাব্বিরের পক্ষ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। এবার এই ইস্যুতে মীর সাব্বিবের পক্ষ নিলেন ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী।  

শনিবার (১৯ নভেম্বর) ফেসবুকে এক স্ট্যাটাসে ওমর সানী লেখেন, ‘মীর সাব্বির আমার দেশি ছোট ভাই, তোমার কোন দোষ না। ভাইরালের শিকার তুমি। ধোরা (ঢোঁড়া) সাপ থেকে সাবধান হই।’ কাকে তিনি ঢোঁড়া সাপ বলছেন উল্লেখ করেননি। তবে তিনি যে সেই উপস্থাপিকা ইসরাত পায়েলকে উদ্দেশ্য করেই কথাটি বলেছেন বোঝা যায়।

‘এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা’। গত ১১ নভেম্বর মিসেস ইউনিভার্সের মঞ্চে উপস্থাপিকা ইসরাত পায়েলকে মজা করেই কথাগুলো বলেছেন মীর সাব্বির। কিন্তু বিষয়টি সে সময় মঞ্চে উপভোগ করলেও পরবর্তীতে এ নিয়ে ক্ষিপ্ত হন পায়েল। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এর মাধ্যমে বুলিংয়ের শিকার হয়েছেন বলে উল্লেখ করেন এবং মীর সাব্বিরকে ক্ষমা চাইতে বলেন।  

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল