ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বিশ্বকাপে ম্যাচ হারতে কাতার ঘুষ দিয়েছে ইকুয়েডরকে! 


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২২ দুপুর ২:৩৫

রোববার থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ মাঠে গড়ানোর একদিন আগে আজ শনিবার নতুন অভিযোগ উঠেছে আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে। ক্রীড়াবিষয়ক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা তাদের এক তথ্যে জানিয়েছে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ জয় পেতে ইকুয়েডরের খেলোয়াড়দের ঘুষ দিয়েছে স্বাগতিক কাতার। এই ঘুষ ছাড়াও আরো নানা অভিযোগ রয়েছে কাতারের বিরুদ্ধে। এর মধ্যে ঘুষ দিয়ে বিশ্বকাপ আয়োজন, বিশ্বকাপের সূচি পরিবর্তন, মানবাধিকার লঙ্ঘনসহ একাধিক অভিযোগ রয়েছে আয়োজক দেশটির বিরুদ্ধে।

ব্রিটিশ মিডল ইস্ট সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড রিসার্চের বাহরাইনভিত্তিক আঞ্চলিক পরিচালক আমজাদ তাহা তার এক টুইটে লিখেছেন, 'ইকুয়েডরের আটজন খেলোয়াড়কে ঘুষ দিয়েছে কাতার। ঘুষের পরিমাণ ৭.৪ মিলিয়ন ডলার। দুটো অর্ধ মিলিয়ে ১-০ গোলে হারতে হবে ইকুয়েডরকে। কাতার ও ইকুয়েডরের মোট পাঁচজন প্লেয়ার এই খবরের সত্যতা যাচাই করেছে। আমি আশা করছি এটা মিথ্যা। সবার এই দাবির বিরুদ্ধে মুখ খোলা উচিত।'

মার্কা জানায়, কাতার ও ইকুয়েডর দলের নির্ভরযোগ্য সূত্র আমজাদকে বিষয়টি নিশ্চিত করেছে। ফুটবল বিশ্বের সবচেয়ে দামী এই আসর ঘিরে আলোচনার চেয়ে যেনো সমালোচনার বিতর্কটাই বেশি। ঘুষ দিয়ে বিশ্বকাপ আয়োজন, বিশ্বকাপের সূচি পরিবর্তন, মানবাধিকার লঙ্ঘনসহ একাধিক অভিযোগ রয়েছে কাতারের বিরুদ্ধে। যদিও এ নিয়ে এখনো কাতারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে