ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আমিরকন্যা ইরার বাগদান সম্পন্ন 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২২ দুপুর ২:৪৩

দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে পারিবারিকভাবে বাগদান সারলেন বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খান। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, শুক্রবার (১৮ নভেম্বর) মুম্বাইতে ইরার বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান, তার মা জিনাত হুসেইন ও প্রাক্তন স্ত্রী কিরণ রাও, ভাগনে ইমরান খানসহ পরিবারের মানুষজন ও বন্ধুরা।

ইরা খানকে তার বাগদানের দিনে একটি লাল পোশাকে এবং নূপুর শিখরকে একটি টাক্সেডোতে দেখা গেছে।

এদিকে গেল সেপ্টেম্বরে একটি সাইক্লিং ইভেন্টে ইরাকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন নূপুর। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ইরা। ক্যাপশনে লিখেছিলেন, ‘পপিই: সে হ্যাঁ বলেছে। ইরা: হেহে আমি হ্যাঁ বলেছি। ’

বাগদানের সেই ভিডিও প্রকাশের পর বন্ধু ও স্বজনদের শুভেচ্ছায় ভেসেছেন আমির কন্যা। এবার পরিবার নিয়ে আনুষ্ঠানিকভাবে বাগদান সারলেন ইরা।

প্রসঙ্গত, জিম প্রশিক্ষক নূপুরের সঙ্গে ২০২০ সাল থেকে সম্পর্কে রয়েছেন ইরা। নিজেদের সম্পর্ক নিয়ে কোনো দিনই লুকোছাপা করেননি এই স্টার কিড। প্রায় দিনই একসঙ্গে সময় কাটানোর নানা মুহূর্ত সামাজিকমাধ্যমে পোস্ট করেন তিনি। 

প্রীতি / জামান

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল