ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হৃতিক-সাবার নতুন ঠিকানা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২২ দুপুর ৩:৪০

বলিউড অভিনেতা হৃতিক রোশান ও অভিনেত্রী সাবা আজাদ প্রেমের গুঞ্জন নিয়ে চলতি বছরের শুরু থেকেই আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় সাবার সঙ্গে ছবি পোস্ট করে সম্পর্কে সিলমোহর দেন হৃতিক।

আর এবার বলিউডের এই লাভবার্ডস একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে। খবর অনুযায়ী, মুম্বাইয়ের ‘মান্নাত’ বিল্ডিংয়ে ৩৮ হাজার স্কয়ার ফিটের দুটি ফ্লোর কিনেছেন হৃতিক। এখানেই লিভ-ইন সম্পর্কের জীবন শুরু করতে যাচ্ছেন হৃতিক-সাবা।

‘মান্নাত’ এর ১৫ ও ১৬ তলায় অবস্থিত এই ডুপ্লেক্স কিনতে হৃতিক ব্যয় করেছেন ১০০ কোটি রুপি। জুহু-ভারসোভা সংযুক্ত রাস্তার উপর সমুদ্রমুখী এই ডুপ্লেক্স ফ্ল্যাটে বর্তমানে সাজসজ্জার কাজ চলছে। তবে কবে তারা গৃহপ্রবেশ করবেন সেই বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

প্রায় এক দশক আগে সুজান খানের সঙ্গে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন হৃতিক। এরপর অনেকের সঙ্গেই বলিউডের গ্রিক গড খ্যাত এই নায়কের প্রেমের গুঞ্জন ছড়ায়। তবে চলতি বছরের জানুয়ারি মাস থেকে হৃতিককে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে। 

সাবা আজাদ পেশায় একজন মডেল, গায়িকা ও অভিনেত্রী। ২০০৮ সালে ‘দিল কাবাডি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর ২০১১ সালে ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ এবং ২০২১ সালে ‘ফিলস লাইক ইশক’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে। বেশ কিছু শর্ট ফিল্মেও অভিনয় করেছেন। এছাড়া থিয়েটারে পরিচালনার কাজও করেছেন। গানের জগতেও ভালো পরিচিতি রয়েছে সাবার। 

সাবা এর আগে অভিনেতা নাসিরউদ্দিন শাহের ছেলে ইমাদ শাহের সঙ্গে লিভ টুগেদার সম্পর্কে ছিলেন। কয়েক বছর আগে সেই সম্পর্ক ভেঙে যায়। 

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল