ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

খালেদা জিয়া কেন কালো টাকা সাদা করেছিলেন : তথ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৫-২০২১ রাত ৯:৪৮

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আমলে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া কেন কালো টাকা সাদা করেছিলেন? বিএনপি সরকারের অর্থমন্ত্রী সাইফুর রহমান কেন কালো টাকা সাদা করেছিলেন? আগে নিজেদের কালো টাকা সাদা করার জবাব দিন। তারপর সরকারের সমালোচনা করুন। নয়তো বিএনপির সমালোচনার নৈতিক অধিকারই থাকে না। শুক্রবার (২৮ মে) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনাভাইরাসের উচ্চসংক্রমিত ও ঘূর্ণিঝড় 'ইয়াস'-এ ক্ষতিগ্রস্ত এলাকার হাসপাতালগুলোতে করোনাসুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে ভারত সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর, মেহেরপুর ও সাতক্ষীরা জেনারেল হাসপাতাল এবং মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেপের প্রতিনিধিদের হাতে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেনট্রেটর, হ্যান্ড স্যানিটাইজার এবং উন্নতমানের সার্জিক্যাল মাস্ক তুলে দেওয়া হয়।

আসন্ন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকা নিয়ে বিএনপির সমালোচনার জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমার সবিনয়ে প্রশ্ন, বিএনপি নেত্রী খালেদা জিয়া যে নিজে কালো টাকা সাদা করেছিলেন, তার কী জবাব আছে! আর প্রয়াত সাইফুর রহমান যিনি আবদুস সাত্তার, জিয়াউর রহমান ও খালেদা জিয়া- সবার আমলেই অর্থমন্ত্রী ছিলেন, তিনিও কালো টাকা সাদা করেছিলেন, তারই বা কি জবাব!

তিনি বলেন, অর্থনীতির স্বার্থে ইউরোপ, আমেরিকা, ভারত ও পাকিস্তানসহ পৃথিবীর বহু দেশেই অপ্রদর্শিত অর্থ বৈধ করার এই সুযোগ রাখা হয়। এটিকে যে সব সময়ের জন্য পুরোপুরি সমর্থন করি সেটাও নয়। কিন্তু বাংলাদেশের মত দ্রুত বর্ধনশীল ও উন্নয়নশীল অর্থনীতির দেশে এই সুযোগ রাখা হয়েছে অর্থনীতির স্বার্থেই।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির বরং উচিত ছিল, এই করোনা মহামারির মধ্যেও বাংলাদেশের জিডিপি যে বেড়েছে এবং মানুষের মাথাপিছু আয় যে ভারতকে ছাড়িয়ে গেছে- সেটার প্রশংসা করা। রাত বারোটার পর যারা টেলিভিশনের পর্দা ফাটান, সরকারকে নানা পরামর্শ দেন- তাদেরও এ বিষয়ে সরকারকে অভিনন্দন জানাতে দেখলাম না। দেশ ও মানুষের উন্নতি কী তাদের পছন্দ নয়!

তিনি বলেন, আওয়ামী লীগ দুর্যোগ দুর্বিপাকসহ সব সময় জনগণের পাশে আছে, থাকবে। অন্যদিকে করোনার প্রথম দফায় বিএনপি মাঝেমধ্যে মানুষের পাশে দাঁড়ানোর ভান করে যে লোক দেখানো ফটোসেশন করতো। এখন সেটাও করে না। তারা শুধু সরকারের সমালোচনাতেই ব্যস্ত।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সংবাদপত্র পরিষদের সভাপতি মো. শাহজালাল, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ প্রমুখ।

জামান / জামান

কালীগঞ্জ উপজেলা নির্বাচনে এনসিপি’র চেয়ারম্যান প্রার্থী শাহ সুলতান নাহিদ

প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম

কংগ্রেসের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শামীম আহমদ

হামে আর একটি শিশুর মৃত্যুও দেখতে চাই না: নাহিদ ইসলাম

১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণা করবে এনসিপি

নুসরাতকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

সংসদে যাওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আইনি লড়াইটা করা: মনিরা শারমিন

বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল বাংলাদেশ কংগ্রেস

সমাবেশ মঞ্চে তারেক রহমান

শুরু হলো বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য রাখবেন তারেক রহমান

গণহত্যার দোসর এখনো দেশের রাষ্ট্রপতি: সংসদে নাহিদ

সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১–দলীয় ঐক্য

ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ