ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অধরা ট্রফির খোঁজে কাতারে রোনালদো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২২ বিকাল ৫:২২

চারটি বিশ্বকাপ খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শিরোপার স্বাদ পাননি একবারও। পঞ্চম বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা সিআরসেভেনের কি এবার শিরোপার স্বপ্ন পূরণ হবে? প্রশ্নটা মিলিয়ন-বিলিয়ন ডলারের। তবে উত্তরটা খুব ছোট, রোনালদো চাইলে সব পারেন। নিজের দিনে পর্তুগিজ সুপারস্টার রাজা।

রাজা মরুর বুকে রাজত্ব করতেই কাতারে পৌঁছে গেছেন। শুক্রবার গভীর রাতে পর্তুগাল দল দোহায় পা রেখেছে। সম্প্রতি নিজের ক্লাব ম‌্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে প্রতারিত হওয়ার অভিযোগ তুলেছেন রোনালদো। তাই তাকে নিয়ে আলোচনা সর্বত্র। কাতারে তার দিকেই নজর ছিল সবার। বিমানবন্দরে অবশ‌্য রোনালদোকে বেশ হাসিখুশিই লেগেছে। বিমান থেকে নেমে টিম বাসে উঠার সময় ক‌্যামেরায় লুক দিয়ে মুখে হাসি রেখেছেন পর্তুগালের অধিনায়ক।

ক্লাব ও দেশের হয়ে ৮০০ বেশি গোল করা রোনালদোর এটিই হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ। কাতারে পা রাখার আগে বৃহস্পতিবার নাইজেরিয়ার সঙ্গে ফ্রেন্ডলি ম‌্যাচ খেলেছিল পর্তুগাল। ৪-০ গোলে জয় পাওয়া ম‌্যাচে রোনালদো অসুস্থতার কারণে মাঠে নামেননি। তবে ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে মাঠে নামার আগে সুস্থ হয়ে যাবেন বলে জানিয়েছে পর্তুগাল। এই গ্রুপে রোনালদোদের বড় বাধা উরুগুয়ে। গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরেই বিদায় নিয়েছিল পর্তুগাল। এছাড়া তারা খেলবে দক্ষিণ কোরিয়ার সঙ্গেও। 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের