ব্রাজিল সমর্থকদের জার্সি উপহার দেবেন নায়িকা
আর মাত্র কয়েক ঘণ্টা পর কাতারে শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করে তাদের সমর্থন জানান দিচ্ছেন। পিছিয়ে নেই দেশের চলচ্চিত্র তারকারাও। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বা সামাজিক যোগাযোগমাধ্যমে তারা প্রিয় দলের কথা জানাচ্ছেন। উচ্ছ্বাস প্রকাশ করছেন প্রিয় খেলোয়াড়দের নিয়ে।
‘মুসাফির’খ্যাত চিত্রনায়িকা মারজান জেনিফার ব্রাজিলের সমর্থক। বিশ্বকাপ উপলক্ষে প্রিয় দলের সমর্থকদের মাঝে জার্সি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। নিজের ফেসবুকে এক পোস্টে ঘোষণাটি দেন এই অভিনেত্রী।
মারজান জেনিফার বলেন—‘১০০টা ব্রাজিলের জার্সি গিফট করব। যারা ব্রাজিলের সমর্থক, তারা ২৩ নভেম্বর শোরুমে এসে নিয়ে যাবেন (পুলিশ প্লাজা)। অবশ্যই মনে প্রাণে ব্রাজিলের সাপোর্টার হতে হবে।’
২০১৬ সালে ‘মুসাফির’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় মারজান জেনিফারের। আশিকুর রহমান পরিচালিত এ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন তিনি। এ সিনেমায় তার গ্ল্যামার আর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।
প্রীতি / প্রীতি
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের