ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নারীরা নিজেরাই তাদের শত্রু : জয়া বচ্চন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-১১-২০২২ দুপুর ১১:২৫

তিন প্রজন্মের তিন নারীর অনুভূতির প্রকাশ নিয়ে অমিতাভ বচ্চনের নাতনি নভ্যার নতুন শো ‘হুয়াট দ্য হেল নভ্যা’ প্রতি শনিবার নতুন একেকটি এডিসোড নিয়ে আসে। শো’টিতে বচ্চন পরিবারের তিন প্রজন্ম জয়া বচ্চন, শ্বেতা বচ্চন এবং নভ্যা নাভেলি নন্দা অভিভাবকত্ব, অর্থ, সম্পর্ক এবং আরো অনেক বিষয় নিয়ে অকপটে কথা বলেন।

‘‘এক মুকুট, অনেক জুতা’ শিরোনামের সর্বশেষ পর্বটি ছিল নারীদের চ্যালেঞ্জগুলো সম্পর্কে, যেগুলো তারা প্রতিনিয়ত মুখোমুখি হচ্ছেন। অনুষ্ঠানের শেষ অংশে নভ্যা বৈষম্য নিয়ে প্রশ্ন তোলেন এবং মেয়েদের চেয়ে ছেলেদের আলাদাভাবে বড় হওয়ার বিষয়ে কথা বলেন। নাতনির দাবির ভিত্তিতে জয়া বচ্চন বলেছেন, শিক্ষিত নারীদেরও এখন ডাবল স্ট্যান্ডার্ড রয়েছে, যা তিনি পছন্দ করেন না।

পডকাস্টে নভ্যা ছেলে ও মেয়েদের বড় করার বিষয়ে বৈষম্য নিয়ে কথা বলেন। তখন জয়া বচ্চন বলেন, ‘শিক্ষিত নারীদের ডাবল স্ট্যান্ডার্ড থাকে।  এটা খুবই দুঃখজনক।   তারা নিজেরাই নিজেদের শত্রু। আমি মাঝে মাঝে বলতে চাই কিন্তু বলতে ভালো লাগে না। তবে এটাই সত্য যে নারীরা তাদের নিজেদের শত্রু। ’ এরপর তিনি আরো বলেন, বাচ্চাদের লালন-পালন করা শুধু মায়ের নয়, বাবারও দায়িত্ব।

নভ্যা অভিযোগ জানিয়ে বলেন, তিনি খেলাধুলায় নারীদের আরো বেশি কভারেজ দেখতে চান।  ক্রীড়াঙ্গনে বিশেষ করে বাস্কেটবল, টেনিসে পুরুষদের তুলনায় নারীদের অনেক কম পারিশ্রমিক দেওয়া হয়। তাঁর মা শ্বেতা বচ্চন ও দাদি জয়াকে প্রশ্ন ছুড়ে দিয়ে নভ্যা বলেন, কেন এমন ঘটনা ঘটে এবং এই সমস্যা সমাধানের জন্য কি করা যেতে পারে? নাতনির প্রশ্নে জয়া উত্তর দেন, ‘একজন পুরুষের নিরাপত্তাহীনতা এর কারণ। কেউ তাঁর মাথায় ভর করবে, এমন ভাবনাটাই আসলে পুরুষকে নিরাপত্তাহীন অনুভব করায়। সে কারণেই পুরুষ একজন নারীকে প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি উপায়ে নীচে নামানো সহজ মনে করেন।  এটি তাদের সেই ধরণের আচরণের ফলাফল।

এপিসোডে নভ্যার মা শ্বেতা বচ্চন উল্লেখ করেছেন যে নারীদের অন্যান্য নারীর প্রতি আরো সহায়ক হওয়া দরকার। জয়া বচ্চন তখন বলেছিলেন যে তিনি নাতনি নভ্যার কাছে খুবই ভাল একজন নারী। জয়া আরো বলেছিলেন, ‘আমি সর্বদা অন্য নারীদের সাহায্য করি এবং সর্বদা তাদের পক্ষে কথা বলি। আমি শুধুমাত্র মা এবং মেয়ের কথা বলিনা। সমগ্র নারী জাতির কথা বলি। ’ তখন শ্বেতা বচ্চন বলেছিলেন, অ্যালব্রাইটের একটি উক্তি আছে, ‘যে নারীরা অন্য নারীদের সাহায্য করে না, তাদের জন্য নরকে একটি বিশেষ স্থান আছে। দানশীলতা নিজের ঘরে থেকেই শুরু করা উচিত সকলের। ’

সূত্র : পিঙ্কভিলা

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল