ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

হাবিপ্রবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ২০-১১-২০২২ দুপুর ১১:৩৯
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর আয়োজনে ৭ দিনব্যাপী নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্কুল মাঠে পায়রা ওড়ানোর মধ্যদিয়ে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান। 
 
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার উপদেষ্টা প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, ড. মো. রবিউল ইসলাম, ড. মো. ইয়াছিন প্রধান, মো. মিজানুর রহমান প্রধান, গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির ও মনোবিজ্ঞানী ফারজানা ফাতেমা রুমি।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিটি নারীকে আত্মরক্ষার জন্য বহ্নিশিখার মতো জ্বলে উঠতে হবে। এজন্য প্রত্যেককে আত্মরক্ষার কৌশল জানতে হবে ও সব সময় আত্মবিশ্বাস রাখতে হবে। 
 
উল্লেখ্য, ৭ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে মানসিক স্বাস্থ্য ও আত্মরক্ষার প্রাথমিক বিষয়গুলো শেখানো হয়।

এমএসএম / জামান

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ