আমি খেলা ঠিকঠাক বুঝি না : শবনম ফারিয়া
মরুর বুকে শুরু হতে যাচ্ছে 'গ্রেটেস্ট শো অন আর্থ' ফুটবল বিশ্বকাপ। আজ রবিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কাতার এবং ইকুয়েডের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। উদ্বোধনী দিনে একটাই ম্যাচ।
বিশ্বকাপ উত্তাপের আঁচ এদেশেও বেশ ভালোভাবেই লেগেছে। চারিদিকে পতাকা উড়ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রিয় দলকে নিয়ে নানা আয়োজন। এসবের দলে যুক্ত হয়েছেন দেশের শোবিজ তারকারাও। একেকজন একেকদল সমর্থন করছেন, প্রিয় দলের জার্সি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও পোস্ট করছেন।
এদিকে অভিনেত্রী শবনম ফারিয়া পড়েছেন বিপাকে। তিনি কোন দল সমর্থন করবেন বুঝে উঠতে পারছেন না। কেননা খেলাটাই নাকি তিনি ঠিকঠাক বোঝেন না। ফেসবুক হ্যান্ডেলে একটি পোস্টে ‘দেবী’খ্যাত অভিনেত্রী বলেন, ‘সবাই জানতে চাচ্ছে কোন টিম সাপোর্ট করি। যেহেতু খেলা ঠিকঠাক বুঝি না, খেলা দিয়ে কাউকে সাপোর্ট করা ঠিক হবে না। ’
অভিনেত্রী সমর্থন করার একটা পন্থা বেছে নিয়েছেন। সেটা জানিয়ে বললেন, ‘আমি ভাই সুন্দরের পূজারী, অনেক গবেষণা করে যা বুঝলাম, স্পেনের চেয়ে সুন্দর প্লেয়ার আর কোনও টিমে নাই। সো যা বুঝি না তা নিয়ে বেশি মাথা না ঘাটায়, আমি বরং স্পেনই সাপোর্ট করি।
প্রীতি / প্রীতি
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের