ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদ গঠন করলেন হাইকোর্ট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৭-২০২১ দুপুর ১:১১

পি কে হালদার কাণ্ডে আলোচনায় আসা আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড পরিচালনার জন্য ১০ সদস্যের বোর্ড গঠন করে দিয়েছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলমকে চেয়ারম্যান করে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের একক ভার্চুয়াল বেঞ্চ লিখিত আদেশে বোর্ড সদস্যদের এ আদেশ দেন।

আর্থিক প্রতিষ্ঠানটির পুনর্গঠিত বোর্ডে দায়িত্বপ্রাপ্ত দশ সদস্যের মধ্যে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়া সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম ছাড়া অন্যান্যরা হলেন- সরকারের সাবেক সচিব আনোয়ারুল ইসলাম শিকদার, জেলা ও দায়রা জজ (অব.) হাসান শাহেদ ফেরদৌস, পুবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী, ব্রিগেডিয়ার (অব.) কাজী তাওফিকুল ইসলাম, এফসিএ নুর-ই খোদা আব্দুল মবিন ও মাওলা মোহাম্মাদ, প্রতিষ্ঠানটির সঞ্চয়কারীদের প্রতিনিধি ডা. নাশিদ কামাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান ড. নুরুল কবির এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জালালুদ্দিন।

হাইকোর্টের লিখিত আদেশে বোর্ডের চেয়ারম্যানকে প্রথম সভা আহ্বান করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে অডিট রিপোর্ট তৈরি করা, আদালতের নির্দেশনা সমূহ বোর্ড সদস্যদের সামনে তুলে ধরতে এবং সকলের কার্যাবলী নির্ধারণ করতে বলা হয়েছে। এছাড়াও বোর্ড সদস্য ও আমানতকারীদের বিষয়ে পৃথক পৃথক নির্দেশনা দিয়েছেন আদালত।

এর আগে গত ২৮ জুন পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে পুনর্গঠন বা পুনরুজ্জীবিত করে প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য একটি বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। তবে আদেশের লিখিত অনুলিপিতে বোর্ড সদস্যদের বিস্তারিত তথ্য থাকবে বলে জানিয়েছিল আদালত। প্রতিষ্ঠানটির ২০১ আমানতকারীর বক্তব্যের ওপর শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের একক ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

সেই আদেশের ধারাবাহিকতায় বিচারপতির স্বাক্ষরের পর লিখিত অনুলিপিতে প্রতিষ্ঠানটির পুনর্গঠিত বোর্ড সদস্যদের তালিকা প্রকাশ করলেন আদালত।

গত ২১ জুন প্রতিষ্ঠানটির পুনর্গঠন বা পুনরুজ্জীবিত করার নির্দেশনা চেয়ে ২০১ জন আমানতকারী হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। সে আবেদনের শুনানি নিয়ে আদেশ দেন হাইকোর্ট। আদালতে আমানতকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আহসানুল করিম। বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার তানজীব-উল আলম। পিএলএফএসএলের সাময়িক অবসায়ক (প্রবেশনাল লিক্যুইডেটর) মো. আসাদুজ্জামানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মেজবাহুর রহমান।

১৯৯৭ সালের ২৪ নভেম্বর আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পিপলস লিজিংকে অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। আর ২০১৯ সালের জুলাইয়ে বাংলাদেশ ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে পিপলস লিজিংকে অবসায়নের পক্ষে সম্মতি দেয় সরকার।

প্রীতি / প্রীতি

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোন দিন

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

রামিসা ধর্ষণ-হত্যা মামলা : আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ

ঢাকায় রেকর্ড কিপার নিয়োগ পরীক্ষায় অসদুপায়: প্রক্সি ও ডিভাইসসহ আটক ৩ জনের কারাদণ্ড

জুলাই গণহত্যা মামলা: হানিফসহ ৪ জনের রায় যেকোনো দিন

সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে