ববির পাঁচ অনুষদে নতুন ডিন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববিতে) ৫টি অনুষদে ৫ জন ডিন নিয়োগ করা হয়েছে। রবিবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ( অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ মুহসিন উদ্দীন স্বাক্ষরিত একটি অফিস আদেশে নতুন ডিন নিয়োগের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় আইনের ২২ (৫) ধারা অনুযায়ী ৫ জন শিক্ষককে পরবর্তী ২ বছরের জন্য ডিনের দায়িত্ব প্রদান করা হলো। উল্লিখিত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন, তবে যদি তারা একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যেকোন একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন।
নবনিযুক্ত ডিনরা যথাক্রমে, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক দিলআফরোজ খানম। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শফিউল আলম। বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাসুদ। জীববিজ্ঞান অনুষদের ডিন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস। আইন অনুষদের ডিন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক সুপ্রভাত হালদার।
নবনিযুক্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিলআফরোজ খানম দৈনিক সকালের সময়কে বলেন, বিষয়টি অতি আনন্দের ৷ আমাদের প্রধান লক্ষ্য থাকবে সেশনজট কমিয়ে একাডেমিক কার্যক্রমকে গতিশীল রাখা ৷
উল্লেখ্য, নবনিযুক্ত ডিনদের দায়িত্ব ২২ নভেম্বর থেকে কার্যকর হবে।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied