জসিম উদ্দিন আকাশের 'হায়া হায়া' গানে গানে ফুটবল বিশ্বকাপ
বিশ্বকাপ ফুটবল মাঠে গড়াতে এখনও ১দিন বাকি। তবে তার আগেই দেশের মানুষ ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে। করেছে নানারকম প্রস্তুতি। সেই ধারাবাহিকতায় খবর এসেছে গানের। বিশ্বকাপ ফুটবল ২০২২ নিয়ে তৈরি হয়েছে গান। আর এটি গেয়েছেন আকাশ সেন ও তৃশা। গানটি লেখা জসিম উদ্দিন আকাশ ও সুর এবং সংগীতায়োজন। 'হায়া হায়া'গানটি পরিকল্পনা ও সব কিছু করেছেন জসিম উদ্দিন আকাশ।
কণ্ঠশিল্পী আকাশ সেন বললেন, বিশ্বকাপ ফুটবল নিয়ে এ গানটিতে যেমন খেলার রেশ রাখা হয়েছে, তেমনি বর্তমান বিশ্বের অবস্থাও তুলে ধরা হয়েছে। তৈরি হয়েছে একটি ভিডিও। যেখানে ফুটবল মাঠের বাইরেও বেশ কিছু ফুটেজ রাখা হয়েছে।
গীতিকার জসিম উদ্দিন আকাশ জানালেন, মানুষে মানুষে সাম্য ও সম্প্রীতি গড়ার ক্ষেত্রে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম। আর তাই 'হায়া হায়া' গানটি লিখার মধ্যে দিয়ে বাংলাদেশের সঙ্গীত কে বিশ্বকাপ ২০২২ সঙ্গী করাই আমার চিন্তা ভাবনা ছিলো আলহামদুলিল্লাহ্ আমি করতে পেরে খুব আনন্দিত। আমি আমার দেশের নাম কে বিশ্বব্যাপী প্রচার করতে পারবো গানটি তিনটি ভাষায় লিখা হয়েছে আরবি , ইংরেজি , বাংলা কারণ হলো আমার প্রিয় মাতৃভাষা কে সঙ্গী করে রাখা। আমার বিশ্বাস বাংলাদেশের সঙ্গীত প্রিয় সবাই সাপোর্ট করবেন। আমি আরও নতুন কিছু সঙ্গে সঙ্গীত কে আগে নিয়ে যাবো আমি শুধু বাংলা গানে সাথে সাথে হিন্দি, ইংরেজি আরবি ও চেষ্টা করবো গান হলো আমার নেশা ও ভালোবাসা সবাই সহযোগিতা ও দোয়া করবেন।
‘হায়া হায়া’ নামের এই গানটির ভিডিও ইউটিউব চ্যানেল বিডি২৯ মাল্টিমিডিয়াতে অবমুক্ত করা হয়েছে ১৮ নভেম্বর।
এমএসএম / এমএসএম
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
Link Copied