ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রিয়াঙ্কার বাড়িতে গিয়ে মুগ্ধ ঋতুপর্ণা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-১১-২০২২ দুপুর ৩:৩১

মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের পর যুক্তরাষ্ট্রে থিতু হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে তার মা মধু চোপড়াও রয়েছেন। প্রিয়াঙ্কার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে গিয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ‘স্বপ্নের’ এ বাড়ি ঋতুপর্ণাকে মুগ্ধ করেছে বলে জানিয়েছেন এই নায়িকা।

ঋতুপর্ণা সেনগুপ্ত তার ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করে প্রিয়াঙ্কার মাকে ধন্যবাদ জানিয়েছেন। লেখার শুরুতে ঋতুপর্ণা বলেন—‘এই সুন্দর ছবিগুলো ও দারুণ একটি চিরকুট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আন্টি। কয়েক দিন আগে লস অ্যাঞ্জেলেসে আপনার সঙ্গে দেখা হয়ে খুবই আনন্দিত হয়েছি। আপনার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা। জোনাস পরিবার ও আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লেগেছে। তবে প্রিয়াঙ্কা কাজের কারণে উপস্থিত না থাকায় তাকে খুব মিস করেছি। আপনাদের বাড়িটি স্বপ্নের মতো, যেখানে দারুণ কিছু স্মৃতি তৈরি হয়েছে। অনেক ভালোবাসা আন্টি।’

প্রিয়াঙ্কা বাড়িতে না থাকলেও ঋতুপর্ণার আতিথেয়তার কমতি রাখেননি মধু চোপড়া। তা ছাড়া প্রিয়াঙ্কার স্বামী নিকে জোনাস এবং শ্বশুরও ঋতুপর্ণাকে সময় দিয়েছেন। তাদের সঙ্গে ছবিও তুলেছেন এই নায়িকা।

অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন ঋতুপর্ণা। ভারতীয় বাংলা সিনেমায় যেমন অভিনয় করেছেন, তেমনি বলিউড সিনেমায়ও কাজ করেছেন তিনি। আর কাজের স্বীকৃতি স্বরূপ ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছেন এই অভিনেত্রী। 

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল