ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ববির পরিবহন পুলে যুক্ত হলো আগুনমুখা বাস


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ২১-১১-২০২২ দুপুর ৩:৪৪
বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে সংযুক্ত হলো নতুন বাস "আগুনমুখা" ৷ আজ দুপুর ১টা ৩০ মিনিটে ফিতা কেটে বাসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন  ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বদরুজ্জামান ভূঁইয়া ৷
 
জানা যায়, ৩০ আসন বিশিষ্ট এই বাসটি সরকারি বাস সরবরাহকারী প্রতিষ্ঠান প্রগতি থেকে ক্রয় করা হয়েছে যার ব্যয় ৩৩ লক্ষ ৮০ হাজার টাকা ৷বিষয়টি নিয়ে পরিবহন পুলের ম্যানেজার মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি আমাদের জন্য আনন্দের৷প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি  ২ নং রুটে(নতুনবাজার টু বিশ্ববিদ্যালয়) বাসটি শিক্ষার্থী চলাচলের জন্য ব্যবহৃত হবে ৷ আশা করি শিক্ষার্থীদের ভোগান্তি কিছুটা লাঘব হবে ৷
 
উল্লেখ্য, এর আগে গত ১২ ই এপ্রিল চিত্রা ও বৈকালী নামের দুটি বাস বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হয় ৷ বাসটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ডিন, প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, শিক্ষকমন্ডলী ও সাধারণ শিক্ষার্থীরা ৷

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?