ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হীরা দিয়ে বাড়ির নেমপ্লেট তৈরি করলেন শাহরুখ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-১১-২০২২ দুপুর ৩:৫৩

সুপারস্টার শাহরুখ খান। তাকে বলা হয় ‘বলিউড বাদশা’। আর তার জীবনযাপনও বাদশাহী। বাড়ির নেমপ্লেটের জন্য লাখ লাখ টাকা খরচ করেনে তিনি।চলতি বছরের শুরুর দিকে ২৫ লাখ রুপি ব্যয়ে নেমপ্লেট বদলেছিলেন এই নায়ক। কয়েক মাসের ব্যবধানে ফের বদলে ফেললেন শাহরুখের মান্নাতের বাড়ির নেমপ্লেট। এটি হীরা দিয়ে তৈরি করেছেন। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।

দেশ-বিদেশে শাহরুখ খানের কোটি কোটি ভক্ত। তার ভক্তদের অফিশিয়াল একটি ফ্যান ক্লাব রয়েছে। এ ফ্যান ক্লাবের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট নতুন নেমপ্লেটের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, শাহরুখের মান্নাতের বাড়ির নতুন নেমপ্লেটটি হীরা দিয়ে তৈরি করা হয়েছে। শাহরুখ খানের বাড়ির নতুন নেমপ্লেটের ছবি এখন অন্তর্জালে ভাইরাল।

জানা যায়, ১৯৯৭ সালে ‘ইয়েস বস’ সিনেমার শুটিং করছিলেন শাহরুখ। তখন সমুদ্র তীরবর্তী এই বাংলোটি তার পছন্দ হয়। সেই সময় এটির নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। বাংলোর মালিক ছিলেন এক গুজরাটি ব্যক্তি। পরবর্তী সময়ে তার কাছ থেকে এটি কিনে নেন শাহরুখ খান।

তবে খুব সহজে তিনি বাংলোটি পেয়েছেন তা কিন্তু নয়। শুরুতে এটি বিক্রি করতে রাজি ছিলেন না এর মালিক। ২০০১ সালে বাংলোটি কেনেন শাহরুখ। প্রথমে এর নাম দিতে চেয়েছিলেন জান্নাত। কিন্তু ২০০৫ সালে বাড়ির নাম ‘মান্নাত’ রাখেন শাহরুখ। 

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল