ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চূড়ান্ত বিজয় আমারই হবে : জায়েদ খান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-১১-২০২২ দুপুর ৪:৯

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রাথমিকভাবে জয়ী জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন আদালত।

আজ সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। নিপুণের আইনজীবীরা জানান, এই আদেশের ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন নিপুণ আক্তার।

তবে এই রায়ে সন্তুষ্ট নন জায়েদ খান। সোমবার দুপুরে জায়েদ খান বলেন, ‘আদালত নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন। এখন শুনানি হবে। আমি শুনানির প্রস্তুতি নিচ্ছি। আমি বিশ্বাস করি শুনানিতে রায় আমার পক্ষে আসবে কারণ আমি ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক।

এর আগে জায়েদ খানকে শিল্পী সমিতির সম্পাদক ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরবর্তী সময়ে তা স্থগিত করে স্থিতাবস্থা দেন চেম্বার আদালত। আজ হাইকোর্টের রায় স্থগিত রেখেছেন আপিল বিভাগ।

এখন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছেন জায়েদ খান। সেটারই প্রস্তুতি গ্রহণ করছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা।

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল