ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বকাপে মাঠে নামার আগে বিপাকে ইংল্যান্ড!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-১১-২০২২ দুপুর ৪:৪২

বিশ্বকাপে ইরানের বিরুদ্ধে আজ সন্ধ্যায় নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড। কিন্তু তার আগে বিপাকে তারা। খেলা শুরুর আগেই শাস্তি পেতে পারেন দলের অধিনায়ক হ্যারি কেনকে। 

জানা গেছে, সমকামী প্রেমের সমর্থনে একটি বিশেষ আর্মব্যান্ড পরে নামতে পারেন ইংল্যান্ডের অধিনায়ক। আর সেটা করলেই বিপাকে পড়বেন তিনি। কাতারের আইন অনুযায়ী, সে দেশে সমকামী প্রেম অপরাধ। বিশ্বকাপের আগে থেকে বেশ কয়েকটি এলজিবিটিকিউ সংস্থা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। সেই প্রতিবাদে যোগ দিয়েছে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। 

তালিকায় রয়েছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, ডেনমার্ক, বেলজিয়াম, জার্মানি, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড ও ওয়েলস। একটি বিশেষ আর্মব্যান্ড সামনে এনেছে তারা। নাম ‘ওয়ান লাভ’। 

বিশ্বকাপের ম্যাচে এই আর্মব্যান্ড পরে নামবেন বলে জানিয়েছেন এই দেশগুলির অধিনায়ক। তারা জানিয়েছেন, সরাসরি সমকাম-বিরোধী আইনের বিরোধিতা করার জন্য নয়, সমকামী প্রেমকে সমর্থন করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার ইরানের বিরুদ্ধে কেনের হাতে এই বিশেষ আর্মব্যান্ড থাকলে তার খেসারত দিতে হবে তাকেই। কারণ ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে দেশে বিশ্বকাপ হচ্ছে সেই দেশের আইন, সংস্কৃতি মেনে চলতে হবে। সেই কারণেই কাতার বিশ্বকাপ চলাকালীন বিয়ারে নিষেধাজ্ঞা জারি হলেও কোনও পদক্ষেপ নেয়নি ফিফা। উল্টে ফিফা সভাপতি মন্তব্য করেছেন, ৩ ঘণ্টা বিয়ার না খেলে কেউ মারা যাবেন না।

ইতিমধ্যে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)-কে ফিফা জানিয়ে দিয়েছে, নিয়ম অনুযায়ী ওই বিশেষ আর্মব্যান্ড পরতে পারবেন না কোনও অধিনায়ক। তার বদলে, ঐক্য ও সমানাধিকারের বার্তা দিতে বিশেষ আর্মব্যান্ড নিয়ে এসেছে ফিফা। প্রতি রাউন্ডে সেই আর্মব্যান্ডের ‘স্লোগান’ বদলে যাবে। কিন্তু তার বাইরে কিছু পরা যাবে না। তাই যদি ইরানের বিরুদ্ধে কেন বিশেষ আর্মব্যান্ড পরেন, তা হলে ম্যাচ শুরুর আগেই তাকে হলুদ কার্ড দেখানো হতে পারে।

এছাড়াও সোমবার রাত ১০টায় সেনেগালের বিরুদ্ধে খেলা রয়েছে নেদারল্যান্ডসের। সেই ম্যাচে নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকও কি বিশেষ আর্মব্যান্ড পরে নামবেন? তিনি নিজে জানিয়েছেন, পরবেন। তিনি বলেছেন, ‘‘আমি ওই আর্মব্যান্ড পরব। কিন্তু যদি তার জন্য আমাকে হলুদ কার্ড দেখতে হয় তা হলে আমি ভেবে দেখব। কারণ, হলুদ কার্ড দেখে খেলা শুরু করতে ভাল লাগে না।’’

সূত্র: আনন্দবাজার ও গার্ডিয়ান।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের