ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিলের মা পাকিস্তানি! 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-১১-২০২২ দুপুর ৪:৫৯

শিগগির বলিউডে অভিষেক ঘটবে শেহনাজ গিলের। ‘বিগ বস ১৩’র কল্যাণে প্রথমবারের মতো সবার নজরে আসেন এই গায়িকা-অভিনেত্রী। জনপ্রিয় ওই রিয়েলিটি শো শেষ হওয়ার পর রাতারাতি যেন বদলে গেল শেহনাজের জীবন। ‘বিশেষ বন্ধু’ সিদ্ধার্থ শুক্লার প্রয়াণের পর ধীরে ধীরে আবারও স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি।

সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে যান শেহনাজ। সেখানেই অনুরাগীদের ভালোবাসায় আপ্লুত এই নায়িকা। সেলফি তোলা, অটোগ্রাফ সংগ্রহ তো রয়েছেই। কিন্তু এমন এক ঘটনা ঘটল যা হয়তো তিনি নিজেও ভাবতে পারেননি।

দুবাইয়ে ওই অনুষ্ঠান সেরে বেরোনো মাত্রই মধ্যবয়স্কা এক মহিলা ছুটে আসেন শেহনাজের দিকে। অভিনেত্রীকে জড়িয়ে কাঁদতে থাকেন পাকিস্তানি অনুরাগী। শেহনাজকে জড়িয়ে ধরে বলেন, ‘আমি আমার মেয়েকে পেয়ে গেছি।’ অনুরাগীর এই ভালোবাসায় চিকচিক করে উঠল শেহনাজের চোখও। পাল্টা ওই অনুরাগীকে আলিঙ্গন করলেন অভিনেত্রী। শেহনাজের এই মিষ্টি ব্যবহারে উপস্থিত বাকি অনুরাগীরাও খুশি হয়েছেন। সেই ঘটনার ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হতেই নেটাগরিকরাও প্রশংসা করেছেন অভিনেত্রীর।

প্রসঙ্গত, বর্তমানে শেহনাজ তার সেলিব্রেটি চ্যাট শো ‘দেশি ভাইব উইথ শেহনাজ’ দিয়ে বেশ চর্চায় আছেন।

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল