ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বশেমুরকৃবিতে সেবা প্রদান বিষয়ে দপ্তরসমূহের সমন্বয় সভা অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২১-১১-২০২২ বিকাল ৫:৪৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত সেবা প্রদান বিষয়ে আওতাধীন দপ্তরসমূহের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনারকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. আবিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে উপাচার্য বলেন, সেবা প্রদান প্রতিশ্রুতির মাধ্যমে সেবা গ্রহণকারীর সেবা প্রাপ্তিকে সহজ করে থাকে। সেবা গ্রহীতার সেবা প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করা ও সকল ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলায় প্রয়োজীয় ব্যবস্থা গ্রহণ করা সেবা প্রদানকারীর দায়িত্ব।

তিনি আরো বলেন, এপিএ বাস্তবায়নে বিগত বছরের ন্যায় যাতে আগামীতেও বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান ধরে রাখতে পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

সমন্বয় সভায় সকল অনুষদীয় ডিন ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। সমন্বয় সভাটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. আসিফ রেজা অনীক।

প্রীতি / জামান

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন