১৬ কোটির সেই সিনেমার আয় প্রায় ৪০০ কোটি
কন্নড় ভাষার আলোচিত সিনেমা ‘কানতারা’। গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় ঋষভ শেঠি পরিচালিত এ সিনেমা। আজ মুক্তির ৫৩ তম দিন চলছে। মুক্তির পর থেকে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে এটি। ১৬ কোটি রুপি বাজেটের সিনেমাটি গতকাল পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৪০০ কোটি রুপি আয় করেছে।
পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, শুধু ভারতে প্রথম সপ্তাহে এ সিনেমা আয় করে ২৬.৮০ কোটি রুপি, দ্বিতীয় সপ্তাহে ৩৭.৪০ কোটি রুপি, তৃতীয় সপ্তাহে ৭৫.২০ কোটি রুপি, চতুর্থ সপ্তাহে ৭১.৬০ কোটি রুপি, পঞ্চম সপ্তাহে ৬৪.৫০ কোটি রুপি, ৬ষ্ঠ সপ্তাহে ৪৩.৯০ কোটি রুপি ও সপ্তম সপ্তাহে ২৪.৩০ কোটি রুপি। আর ভারতের বাইয়ের এ পর্যন্ত আয় করেছে ৩৩ কোটি রুপি। যার মোট আয় দাঁড়ায় ৩৭৬.৭ কোটি রুপি।
কর্নাটকে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘কানতারা’ দ্বিতীয়, যার আয় ১৬৬.৫০ কোটি রুপি। ‘কেজিএফ টু’ সিনেমার চেয়ে ৫ কোটি রুপি কম। আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহে এ রেকর্ড ভেঙে দেবে ‘কানতারা’। এ রাজ্যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি দেখা সিনেমাও এটি; যেখানে ৯০ লাখ টিকিট বিক্রি হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর কর্ণাটকের ২৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কানতারা’। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং অস্ট্রেলিয়ায় মুক্তি পায় এটি। কন্নড় ভাষায় সাফল্যের পর তেলেগু, হিন্দি, তামিল এবং মালায়ালাম ভাষায় ডাবিং করার ঘোষণা দেন পরিচালক। পরিকল্পনা অনুযায়ী, গত ১৪ অক্টোবর হিন্দি, ১৫ অক্টোবর তেলেগু ও তামিল ভাষায় মুক্তি পায় এটি। প্রথমে হিন্দি সংস্করণটি ভারতের ৮০০টির বেশি স্ক্রিনে মুক্তির ঘোষণা করা হয়েছিল; পরে এটি ২ হাজার ৫০০ স্ক্রিনে মুক্তি পায়।
‘কানতারা’ শব্দের অর্থ গহিন জঙ্গল। স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’-কে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটির কাহিনি। তিনটি ভিন্ন ভিন্ন সময় ধরে তা দেখিয়েছেন পরিচালক। হম্বেল ফিল্মস প্রযোজিত ‘কানতারা’ সিনেমার চিত্রনাট্য রচনা ও অভিনয়ও করেছেন পরিচালক ঋষভ শেঠি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন—কিশোর, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠি প্রমুখ।
প্রীতি / প্রীতি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন