বাংলাদেশে শুটিংয়ে সহ-অভিনেতাকে চড় মেরেছিলেন নোরা
বাংলাদেশে শুটিং চলাকালে এক সহ-অভিনেতাকে চড় মেরেছিলেন বলিউড তারকা নোরা ফাতহি। এমনকি ওই সহ-অভিনেতার সঙ্গে ঝগড়ায়ও জড়িয়ে পড়েছিলেন তিনি। ভারতীয় কমিডি প্রোগ্রাম ‘দ্য কপিল শর্মা শো’তে নোরা ফাতহি নিজেই এক কথা জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারে সিনেমার অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী। শো চলাকালীন এক আলাপে নোরা ফাতহির অনেক অজানা তথ্য বেরিয়ে আসে।
নোরা বলেন, ‘একবার বাংলাদেশে শুটিং করার সময় এক সহ-অভিনেতা আমার সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। আমি তাকে চড় মারি। একপর্যায়ে তিনিও আমাকে পাল্টা চড় মারেন। ’
অভিনেত্রী বলেন, ‘আমি তাকে পুনরায় চড় মারলে তিনি আমার চুল টেনে ধরেছিলেন। তারপর আমাদের বিশাল ঝগড়া বাধে। পরে পরিচালক এসে তা থামায়। তবে, কবে এ ঘটনা ঘটেছিল কিংবা কার সঙ্গেই বা ঝগড়া বেঁধেছিল, এ বিষয়ে নোরা কোনো তথ্য প্রকাশ করেননি।
সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছিলেন নোরা ফাতহি। অনুষ্ঠানের আয়োজক মারিয়া মঞ্চে বলেছিলেন নোরা ফাতহি প্রথমবার বাংলাদেশে এসেছেন। তবে, মাইক্রোফোন হাতে নোরা ফাতহি নিজেই জানান এটি দ্বিতীয়বারের মতো তার ঢাকা সফর।
প্রীতি / প্রীতি
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের