ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রানা বর্তমানের টেলিফিল্ম "ইতি তোমার মেয়ে"


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-১১-২০২২ দুপুর ২:৭
বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা রানা বর্তমান তিনি সবসময় একটু ভিন্ন ধারার কাজ করতে অভ্যস্ত, বরাবরের মতো এবারও দর্শকের জন্য একটি ভিন্ন ধারার টেলিফিল্ম "ইতি তোমার মেয়ে" নিয়ে হাজির হচ্ছেন।
 
ট্রেন্ডি কিংবা ভিউ নির্ভর গল্প পিছনে ছুটছে প্রডিউসার, ছুটছে নির্মাতারা, ছুটছেন অভিনেতা অভিনেত্রীরা কিন্তু মেধাবী এই নির্মাতা  সব কিছুকে তোয়াক্কা না করে,সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ করলেন টেলিফিল্ম "ইতি তোমার মেয়ে"
 
টেলিফিল্ম সম্পর্কে নির্মাতা রানা বর্তমান বলেন, আমাদের ইউনিটের প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রী অনেক যোগ্য এবং সফল। তারা তাদের যার যার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। বিশেষ করে আবু হুরায়রা তানভীর, টুটুল চৌধুরী, শবনম ফারিয়া সহ ইউনিটের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ তারা অনেক ভালোবাসা দিয়ে কাজটি করেছেন। 
 
চিত্রগ্রহণ করেছেন বর্তমান সময়ের ব্যস্ততম চিত্রগ্রাহক সানি। শামীম শিকদারের রচনায় ও সাহেদ চৌধুরীর প্রযোজনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া, আবু হুরায়রা তানভীর, টুটুল চৌধুরী, লিটন খন্দকার, মীর নাসিমুল ইসলাম, সাজিব সিং, আনভি রনিও, টিপু সুলতান, মিথিলা, মিসকাত মাহমুদ, মাইমুনা তারা, বিশেষ চরিত্রে জাফনা সুবাইতা হাসান সহ আরো অনেকে। খুব শীঘ্রই টেলিফিল্মটি টেলিভিশনের পর্দায় দেখা যাবে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল