ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

৪,৮২৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১১-২০২২ দুপুর ৩:২১

জাতীয় অর্থনৈতিক  পরিষদের  নির্বাহী কমিটি (একনেক)চার হাজার ৮২৬ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন দুই হাজার ৩৪১ কোটি টাকা দুই লাখ টাকা। বৈদেশিক  অর্থায়ন  দুই হাজার ২০৭ কোটি টাকা  এবং নিজস্ব অর্থায়ন ২৭৮ কোটি ১৯ লাখ টাকা।

মঙ্গলবার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে  শের ই বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় একনেকের সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী ও এমএ মান্নান সাংবাদিকদের  ব্রিফ করেন।

অনুমোদিত প্রকল্পগুলো হলো, কুমিল্লা সড়ক বিভাগাধীন ৪টি জেলা মহাসড়ক যাথযথমান ও প্রসস্ততায় উন্নিতকরণ’ প্রকল্প, প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে এক হাজার ২৩ কোটি ৫২ লাখ টাকা। লেবুখালি-বাউফল-গলাচিপা-আমডাগাছিয়া জেলা  মহাসড়কের ৭০তম কিলোমিটারে বরনাবাদ নদীর ওপর গলাচিপা সেতু নির্মাণ করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৫২১ কোটি ২৬ লাখ টাকা। 

চট্টগ্রামে মেট্রোরেল প্রকল্পের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের প্রকল্প হাতে নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ/ঢাকা পরিবহন বিভাগ। ‘ট্রান্সপোর্ট মাস্টার প্লান অ্যান্ড প্রিলিমিনারি ফিজিবিলিট স্টাডি ফর  আরবান মেট্রোরেল ট্রান্সপোর্ট কন্ট্রাকশন অব চট্টগ্রাম মেট্রোপলিটিন এরিয়া (সিএসএ) নামে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৬৩ লাখ টাকা।  উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৫৮০ কোটি টাকা। এই চারটি প্রকল্পই নতুন।

একনেকে অনুমোদিত অপর চার প্রকল্প সংশোধিত। প্রকল্প চারটি হলো, ৩৬২ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ আর্ন্তজাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা  সম্প্রসারণের  লক্ষ্যে  তৃতীয়  সাবমেরিন ক্যাবল স্থাপন। ১৭ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে ‘কারা নিরাপত্তা আধুনিকায়ন, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম  বিভাগ’ প্রকল্প। ১০১ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন প্রযুক্তি অবকাঠামো  উন্নয়ন ( ইনফো-সরকার ৩য় পর্যায়) প্রকল্প এবং  ১৪৮ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে  কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য  নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প। 

প্রীতি / প্রীতি

রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে : তথ্যমন্ত্রী

বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রয়েছে: প্রধানমন্ত্রী

পশ্চিমাঞ্চলের সব আসন শেষ, আধঘণ্টায় এক কোটি ২৭ লাখ হিট

ট্রেনে ঈদ যাত্রার ২৬ মে’র টিকিট বিক্রি আজ

বরুড়ায় প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সভামঞ্চ

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই

বিআরটিসির অগ্রিম টিকিট রোববার থেকে

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫১৮

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি, বন্ধেও খোলা থাকবে যেসব অফিস

২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে ৩১ ডিসেম্বর