ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ডেঙ্গু‌তে ৩ জনের মৃত্যু, হাসপাতা‌লে ৫১৫ রোগী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১১-২০২২ বিকাল ৬:১১

সারা দেশে গত এক দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজন মারা গে‌ছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৩৭ জন। গত এক দিনে ডেঙ্গু‌তে আক্রান্ত হ‌য়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৫ জন। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ২৩১ জন।

মঙ্গলবার (২২ নভেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার বি‌ভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৬ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৯ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৪৩ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ৯৮৮ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে ২২ ন‌ভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৩ হাজার ৯২৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫১ হাজার ৪৬০ জন। 

প্রীতি / প্রীতি

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী