ভারত-বাংলাদেশ সিরিজের সূচিতে পরিবর্তন
ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে (ডিসেম্বর ১) বাংলাদেশে আসছে ভারত। আসন্ন এই সিরিজকে সামনে রেখে আগেই সূচি চূড়ান্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এবার সিরিজ শুরুর আগে সূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে। দেখা গেছে সিরিজের তৃতীয় ওয়ানডেটি ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি সূচি আগের মতোই রয়েছে।
২০১৫ সালে সর্বশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। এরপর দীর্ঘ ৭ বছর আর ওয়ানডে সিরিজ মাঠে গড়ায়নি এই দুই দলের মধ্যে। সেবার রোহিত শর্মাদের বিপক্ষে বাংলাদেশ দল জয় পেয়েছিল ২-১ ব্যবধানে। অবশ্য এবারের বাংলাদেশ-ভারত সিরিজে দুটি টেস্ট ম্যাচও থাকছে যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
ভারত-বাংলাদেশ সিরিজের সূচি-
৪ ডিসেম্বর - প্রথম ওয়ানডে- মিরপুর
৭ ডিসেম্বর - দ্বিতীয় ওয়ানডে - মিরপুর
১০ ডিসেম্বর - তৃতীয় ওয়ানডে - চট্টগ্রাম
১৪-১৮ ডিসেম্বর - প্রথম টেস্ট - চট্টগ্রাম
২২-২৬ ডিসেম্বর - দ্বিতীয় টেস্ট - ঢাকা
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!