ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বলিউডে সালমান খানের ভাগ্নি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-১১-২০২২ দুপুর ১২:৩০

অনেক দিন ধরেই গুঞ্জন উড়ছিল, বলিউডে পা রাখতে যাচ্ছেন সালমান খানের ভাগ্নি আলিজে অগ্নিহোত্রি। কিন্তু তা গুঞ্জনের বেড়াজালেই বন্দি ছিল। এবার সব আলোচনা থামিয়ে দিয়ে বলিউড যাত্রা শুরু করলেন আলিজে। এরই মধ্যে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই নবাগত।

পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র রূপায়নকারীর সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছেন আলিজে। এটি পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৌমেন্দ্র পাডি। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালে মুক্তি পাবে এটি।

নাম ঠিক না হওয়া এ সিনেমার মুখপাত্র আলিজের অভিষেকের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমটিকে জানান, অফবিট ঘরানার চিত্রনাট্য দিয়ে বলিউড ক্যারিয়ার শুরু করেছেন আলিজে।

বলিউডে পা রাখার জন্য অনেক দিন ধরেই নিজেকে প্রস্তুত করছেন আলিজে। প্রয়াত কিংবদন্তি কোরিওগ্রাফার সরোজ খানের কাছে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

সালমান খানের বোন আলভিরা খান এবং অতুল অগ্নিহোত্রির কন্যা আলিজে। সালমানের পারিবারিক অনুষ্ঠানে মাঝেমধ্যেই দেখা যায় তাকে। 

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল