প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার জনসভায় অংশ নিতে যশোর যাচ্ছেন। তাঁর সফর ঘিরে প্রস্তুতি চলছে পুরোদমে। প্রধানমন্ত্রী শামস-উল হুদা স্টেডিয়ামে ভাষণ দেবেন। তাঁর সফর ঘিরে প্রস্তুতিতে ঘাটতি রাখছেন না নেতাকর্মীরা। তারা বলছেন, উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায়, তাদের প্রত্যাশার পালে লাগবে প্রাপ্তির হাওয়া। নেতাদের অনেকে যশোরকে সিটি করপোরেশন করার দাবি তুলে ধরেন।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন জানান, জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে চায় জেলা আওয়ামী লীগ। তিনি জানান যশোরে বিএনপির বিশৃঙ্খলার জবাব দেয়া হবে।
দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দলীয় ফোরামের বৈঠকে প্রধানমন্ত্রী জানান, এখন থেকে দলকে আরও বেশি সময় দেবেন। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে পর্যায়ক্রমে সব জেলায় সফর করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার প্রথম জনসভা হবে যশোর স্টেডিয়ামে।
যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে মাঠে ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একই মাঠে ৫০ বছর পর জনসভায় ভাষণ দেবেন তার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা।
নৌকার আদলে সেখানে তৈরি করা হচ্ছে জনসভার মঞ্চ। যশোরজুড়ে চলছে সাজসজ্জার কাজ। তৈরি করা হচ্ছে তোরণ, অভ্যর্থনা গেট।
যশোর জেলা আওয়ামী লীগের নেতারা জানান, জনসভায় ৫ থেকে ১০ লাখ মানুষের উপস্থিতি ঘটানোর টার্গেট রয়েছে। জনসভায় যশোরের আটটি উপজেলাসহ খুলনা বিভাগের ১০ জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেবেন।
এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যশোর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ভাষণে প্রধানমন্ত্রী যশোরকে সিটি করপোরেশন করার ঘোষণা দিয়েছিলেন।
প্রীতি / প্রীতি
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত