বিপিএলে দল পেলেন সাব্বির-নাসির
দু’জনেই বাংলাদেশের ক্রিকেটে 'ব্যাড বয়' হিসেবে পরিচিত। প্রতিভা থাকলেও নানা বিতর্কে জড়িয়ে ক্যারিয়ারের ১২টা বাজিয়েছেন। একজন বহুদিন ধরে জাতীয় দলের বাইরে। অন্যজন বিশ্বকাপের আগে জাতীয় দলে ডাক পেয়েও কাজে লাগাতে পারেননি।
সেই সাব্বির রহমান আর নাসির হোসেন আজ বুধবার বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে দল পেলেন।
ড্রাফট থেকে সাব্বির রহমানকে দলে নিয়েছে খুলনা টাইগার্স। এখন পর্যন্ত দলটি সরাসরি চুক্তিতে নিয়েছে তামিম ইকবাল, আবিস্কা ফার্নেন্দো, ওয়াহাব রিয়াজ, নাসিম শাহ, আজম খানকে। আর ড্রাফট থেকে নিয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন, ইয়াসির আলি চৌধুরী, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমানকে।
অন্যদিকে নাসির হোসেনকে দলে নিয়েছে ঢাকা ডমিনেটর্স। এখন পর্যন্ত দলটি সরাসরি চুক্তিতে নিয়েছে তাসকিন আহমেদ, চামিকা করুনারত্নে, দিলশান মুনাওয়ারাকে। আর ড্রাফট থেকে নিয়েছে মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল-আমিন হোসেন সিনিয়রকে।
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ