ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

৫২ বছর বয়সে বাবা হচ্ছেন অভিনেতা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-১১-২০২২ দুপুর ৩:১

প্রায় ৫২ বছর বয়সে বাবা হতে যাচ্ছেন অভিনেতা-গায়ক মনোজ তিওয়ারি। নিজের ইনস্টাগ্রামে স্ত্রী সুরভির সাধ অনুষ্ঠানের ভিডিও পোস্ট করে এ তথ্য জানিয়েছেন এই রাজনীতিবিদ।

ঘটা করে স্ত্রীর সাধ অনুষ্ঠান পালন করেন মনোজ। ভিডিওতে দেখা যায়, রাজকীয় আয়োজনে পালন করা হচ্ছে সাধ অনুষ্ঠান। এতে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনও উপস্থিত ছিলেন। দৃষ্টিনন্দন সাজসজ্জা সবাইকে মুগ্ধ করবে। এ ভিডিওর ক্যাপশনে মনোজ তিওয়ারি লিখেছেন—‘কিছু আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়।’  

মনোজ তিওয়ারির দ্বিতীয় স্ত্রী সুরভি। ২০২০ সালে এ দম্পতির সংসার আলো করে আসে তাদের প্রথম কন্যা সন্তান। এটি এই দম্পতির দ্বিতীয় সন্তান এবং মনোজের তৃতীয় সন্তান।

বিজেপির রাজনীতিতে সক্রিয় মনোজ তিওয়ারি। রাজনীতিতে যোগ দেওয়ার কারণে অভিনয়ের সঙ্গে দূরত্ব বাড়ছে। ২০১৪ সালে ‘দেবরা ভেল দিওয়ানা’ তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। ২০১০ সালে ‘বিগ বস’-এর  ঘরে প্রতিযোগী হিসেবে দেখা যায় ভোজপুরি এই অভিনেতাকে। 

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল