ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সুনীল কন্যার বিয়ে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-১১-২০২২ দুপুর ৩:৪১

জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি। তিনি নিজেও একজন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন আথিয়া। অনেক দিন ধরেই এ জুটির প্রেম ও বিয়ের গুঞ্জন উড়ছে। কয়েক দিন আগে সুনীল শেঠি বলেন—‘খুব শিগগির বিয়ে করছেন তারা।’ কবে কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা হবে তা জানাননি এই নায়ক।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েক দিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ভারতে ফিরেছেন রাহুল। আথিয়া-রাহুল সিদ্ধান্ত নিয়েছেন, আগামী বছরের জানুয়ারিতে সাতপাকে বাঁধা পড়বেন তারা। আর বিয়ের অনুষ্ঠান সুনীল শেঠির বাড়িতে হবে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘তারা চুপচাপ বিয়ের আয়োজন করছেন। কেউ-ই এখনো বিয়ের সঠিক তারিখ জানেন না। বেশি সম্ভাবনা রয়েছে আগামী জানুয়ারি কিংবা মার্চে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।’

মেয়ের বিয়ের আয়োজনে কোনোরকম কমতি রাখতে চান না সুনীল। তা জানিয়ে সূত্রটি বলেন, ‘বিয়েতে শুধু দুই পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন না। বরং সমাজের বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সুনীল শেঠি ও তার স্ত্রী মেয়ের স্বপ্নের বিয়ের আয়োজনের কোনোরকম কমতি রাখতে চান না।’

২০১৯ সালের ফেব্রুয়ারির দিকে আথিয়া ও রাহুলের প্রেমের সম্পর্কের শুরু। বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরের মাধ্যমেই দু’জনের পরিচয়। যদিও তাদের প্রেমের বিষয়টি নিয়ে মিডিয়ায় প্রথম চর্চা শুরু হয় সেই বছর জুনে। এরপর ডিসেম্বরে ইনস্টাগ্রামে আথিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রাহুল, যা তাদের প্রেমের গুঞ্জন আরো উসকে দেয়। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আকার ইঙ্গিতে একাধিকবার নিজেদের প্রেমের বিষয়টি প্রকাশ করেছেন রাহুল ও আথিয়া। 

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল