ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

শুধু বাংলাদেশ নয়, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা : স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১১-২০২২ দুপুর ৩:৪৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শুধু বাংলাদেশ নয়, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। আদালতপাড়া থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনা লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্ব পরিকল্পিত। জঙ্গিরা তাদের অবস্থান জানান দেয়ার জন্যই এই কাজ করেছে। বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদী থানার নতুন ভবনের উদ্বোধনকালে গণমাধ্যম কর্মিদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

আসাদুজ্জামান খান কামাল বলেন, “আমরা কখনই বলেনি জঙ্গিদের মূলোৎপাটন করে দিয়েছি। বলেছি এটা বৈশ্বিক সমস্যা, সারাবিশ্বেই জঙ্গি বা টেররিস্টদের অবস্থান সবাই উত্যক্ষ করেছে। আদালত পাড়ায় যেটা ঘটেছে এটা পূর্ব পরিকল্পনা মাফিক করা হয়েছে।”

তিনি বলেন, “জঙ্গীবাদ নিরসনে কাজ করছে সরকার। জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা বাহিনীর কেউ সম্পৃক্ত থাকলে কঠোর শাস্তি দেয়া হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বরেন, “বিএনপি হুঙ্কার দিচ্ছে আগামী ১০ ডিসেম্বর সারাদেশ থেকে লোক নিয়ে তারা ঢাকা দখল করবে। আমি বলতে চাই, আওয়ামী লীগ সব সময় জনগণের সমর্থন ও জনতার শক্তিতে চলে। যারা বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসে তারা সবসময়ই ষড়যন্ত্রের কথা চিন্তা করছে।”

তিনি বলেন, “তারা যদি কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, ভাংচুর করতে চায়, জানমালের  ক্ষতি করতে চায়, কিংবা তারা কোনো বিশৃঙ্খল পরিস্থিতির চেষ্টা করে তাহলে নিরাপত্তা বাহিনী যা করার সেটা করবে।”

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী-২ আসনের সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান, শিবপুরের সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন, জেলা প্রশাসক আবু নইম মো. মারুফ খান ও পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম প্রমুখ।

প্রীতি / প্রীতি

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী