ফেসবুকে অপু-বুবলীর ঝগড়া
ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। দুজনই আবার সুপারস্টার শাকিব খানের সন্তান জয় ও বীরের মা।
অপু বিশ্বাস শাকিবের প্রাক্তন স্ত্রী, আর বুবলী এখনও বর্তমান নাকি প্রাক্তন, তা নিয়ে রয়েছে নানা গুঞ্জন। সে যা-ই হোক, এবার শাকিবকে নিয়েই এই দুই নায়িকা ফেসবুকে ঝগড়ায় লিপ্ত হয়েছেন।
গত রোববার ছিল বুবলীর জন্মদিন। এ উপলক্ষে তাকে নিয়ে গণমাধ্যমে বেশ কিছু সংবাদ প্রকাশ পেয়েছে। তেমনই এক সংবাদের শিরোনাম- ‘শাকিবের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল পেয়ে বুবলীর চোখে জল’।
আর এই সংবাদটি নিয়েই তাদের মধ্যে ঝগড়া শুরু। আর মঙ্গলবার এর সূত্রপাত করেছেন অপু। ফেসবুক অ্যাকাউন্টে একাধিক হাসির ইমো জুড়ে দিয়ে সংবাদটি শেয়ার করে অপু লেখেন, ‘কী মজা, মজা।’
এদিকে নাম উল্লেখ না করলেও ফেসবুকে অপুর এমন খোঁচার জবাব বেশ কড়াভাবেই দিয়েছেন বুবলী। অন্যের উদ্ধৃতি দিয়ে অপুকে ‘ওই বেটি’ বলে সম্বোধন করে বুধবার সকালে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
বুবলী লেখেন, “একজন হঠাৎ করেই বলে উঠলো ‘আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রাখসে এটাই তো আপনার মজা, এতেই তো বোঝা যায় তার শয়নে স্বপনে শুধুই আপনি।” শেষে সঙ্গে জুড়ে দিয়েছেন একাধিক হাসির ইমো।
বুবলীর খোঁচা দেয়া এমন স্ট্যাটাসে পর এ দিন বিকেল সাড়ে ৩টার দিকে আরেক স্ট্যাটাসে এর জবাবও দেন অপু। লেখেন, ‘শিক্ষিত মানুষের ওয়ালে কল পাড়ের বুলি, বেটি বেটি বেটি।’
তাদের এমন খোঁচাখুঁচি দেখে নেটিজেনরা কেউ লিখছেন, ‘বেশ মজা পাচ্ছি।’ আবার কেউ লিখছেন ‘কি শুরু হইলো।’
দুজনের পোস্টে দুজনের ভক্ত-অনুরাগীরা এমন নানা মন্তব্য করেছেন।
প্রীতি / প্রীতি
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের