কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে গাইবেন রুনা লায়লা
প্রথম সিজনে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে দেয় কোক স্টুডিও বাংলা। দেশ-বিদেশ থেকে আসতে থাকে নতুন নতুন গানের অনুরোধ। একটি সফল আয়োজন শেষ করে সাউথ এশিয়ার জনপ্রিয় এই স্টুডিও। এবার আসবে এর দ্বিতীয় সিজন।
জানা যায়, জানুয়ারিতে শুরু হবে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন। ইতোমধ্যেই আয়োজক কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে।
এ বিষয়ে আরো জানা যায়, আসছে সিজনে কোক স্টুডিওর মঞ্চে দেখা যাবে উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লাকে। খবরটি নিশ্চিত করেছেন রুনা লায়লা নিজেই।
কোক স্টুডিওর উদ্যোগকে খুব চমৎকার উল্লেখ করে রুনা লায়লা বলেন, এর মাধ্যমে দেশের অনেক মেধাবী শিল্পী উঠে আসার সুযোগ তৈরি হবে। এটি হওয়ায় ভালো হয়েছে।
নতুন সিজনে সংগীতায়োজন করছেন সংগীত পরিচালক অর্ণব ও ইমন চৌধুরী। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে কোক স্টুডিও বাংলার প্রথম সিজন। আট মাসে ১০টি গান দিয়ে প্রথমবারের মতো ইতি টানা হয় প্রথম সিজনের।
প্রীতি / প্রীতি
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের