বিশ্বকাপ শুরুর আগে বড় দুঃসংবাদ পেলেন রোনালদো
আজ বৃহস্পতিবার পর্তুগালের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ঘানার বিপক্ষে খেলতে নামবেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা। বড় মঞ্চে চাপ মাথা থেকে ঝেড়ে খেলতে নামবেন কী, একের পর এক দুঃসংবাদ শুনতে হচ্ছে পর্তুগিজ যুবরাজকে।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ‘ছাঁটাইয়ের’ ২৪ ঘণ্টাও কাটেনি। তারমধ্যে আরও একটি শাস্তি। বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নামার আগেই দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রোনালদো। সঙ্গে ৫০ হাজার ইউরো জরিমানা।তবে স্বস্তির বিষয় একটাই, এই শাস্তি বিশ্বকাপের ম্যাচে প্রযোজ্য হবে না। কারণ রোনালদোকে এই শাস্তি দিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এই শাস্তি আসলে ক্লাব ফুটবলে কার্যকরী হবে। যার অর্থ, রোনালদো কোনো ক্লাবে সই করলে প্রথম দুটি ম্যাচ খেলতে পারবেন না।
গত এপ্রিল মাসে এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে এক বিশেষভাবে সক্ষম খুদে সমর্থক রোনালদোর সঙ্গে ছবি তোলার আবদার করেছিল। কিন্তু ম্যাচ হেরে যাওয়ায় মেজাজ ভালো ছিল না সিআরসেভেনের। খুদে সমর্থকের থেকে ফোন কেড়ে নিয়ে সেটা মাটিতে ছুড়ে ফেলেন রোনালদো। ফোনটি ভেঙেও যায়। এই ঘটনার জেরেই শাস্তি এবং জরিমানা হলো তার।
একটি বিবৃতিতে এফএ জানিয়েছে, ‘এভারটনের বিপক্ষে ম্যাচ শেষে রোনালদো যে কাজ করেছিলেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রোনালদো নিজেও স্বীকার করে নিয়েছেন যে, তিনি ভুল করেছিলেন। তাই তাকে শাস্তি দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের কাজ করলে শাস্তি আরও বাড়তে পারে। এই শাস্তি দেওয়ার মাধ্যমে সব ফুটবলারদের সতর্ক করা হচ্ছে।’
পর্তুগালের হয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বিচ্ছেদ হয়েছে রোনালদোর। বহু দিন ধরেই সম্পর্কের অবনতি হয়েছিল। শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়েই গেলো।
এমএসএম / এমএসএম
স্পেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও থাকবেন দে লা ফুয়েন্তে
দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা নেই শান্ত’র
ম্যাকাইতে কেমন উইকেট পাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ইঙ্গিত দিলেন কিউরেটর
বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে
আলভারেজকে না পেলে বার্সার সামনে যে বিকল্প
লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক
তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা
এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ