নোবিপ্রবিতে ক্লাসরুমের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবিতে) আইন বিভাগের ক্লাসরুম সংকট সমাধানে দাবিতে শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে৷ ২৪ শে নভেম্বর ( বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টা থেকে নোবিপ্রবির হাজি মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামের নিচতলায় লিফট ও সিঁড়িপথ অবরোধ করে আইন বিভাগের শিক্ষার্থীরা ক্লাসরুম সংকট সমাধানে দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন শুরু করে। ক্লাসরুম সংকট সহ আইন বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন দাবীদাওয়া নিয়ে এ সময়ে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।
আইন বিভাগের শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট কর্মসূচীর একপর্যায়ে দুপুর সাড়ে ১২ টা নাগাদ আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করে। এসময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও আইন বিভাগীয় চেয়ারম্যান সহকারী অধ্যাপক বাদশা মিয়া আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করে আইন বিভাগের জন্য ক্লাসরুম প্রদানের প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করে।
নাম প্রকাশের অনিচ্ছুক আইন বিভাগের এক শিক্ষার্থী বলেন, " বর্তমানে আইন বিভাগে তিনটি ব্যাচ চলমান আছে এবং নতুন আরো একটি ব্যাচের ভর্তি কার্যক্রম চলছে। কিন্তু আইন বিভাগের জন্য মাত্র একটি ক্লাসরুম বরাদ্দ থাকায় নিয়মিত একাডেমিক কার্যক্রমে সংকট বহুদিন ধরে চলছে। মাঝেমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে সীমিত সময়ের জন্য ক্লাস করার সুযোগ পেলে তা প্রয়োজনের তুলনায় কম৷ আরেকটি ব্যাচ ক্লাস শুরু করলে এ সংকট আরো বৃদ্ধি পাবে।
নাম প্রকাশের অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, " বিশ্ববিদ্যালয় যদি আমাদের জন্য ক্লাসরুম বরাদ্দ না করতে পারে তবে কেনো বিভাগ খোলার প্রয়োজন ছিল। ক্লাসরুম সংকটের কারণে আমাদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে নিয়মিত। এ বিষয়ে নোবিপ্রবির আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক বাদশা মিয়া বলেন, " সকালে অডিটোরিয়াম ভবনের লিফট বন্ধ থাকায় সিঁড়ি দিয়ে উঠার সময় আইন বিভাগের দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে উঠে। আইন বিভাগের ক্লাসরুম সংকট সমাধানে আমরা প্রশাসনের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ করেছি। প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে জানুয়ারীর দিকে আইন বিভাগের জন্য ক্লাসরুম বরাদ্দ দিবেন। তখন ক্লাসরুম সংকট অনেকখানি সমাধান হবে৷
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম বলেন, “ক্লাসরুম সংকটের বিষয়টি বিবেচনা করে একাডেমিক ভবন-৩ এ কিছু সংখ্যক রুম সংস্কারের জন্য কাজ চলতেছে, অতি দ্রুত আমরা সেখানে কিছু সংখ্যক ক্লাসরুম শিফট করতে পারব বলে আশাবাদী।
এমএসএম / এমএসএম
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন