ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আমির খানের তৃতীয় বিয়ের গুঞ্জন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-১১-২০২২ দুপুর ১১:৩০

গত বছর দ্বিতীয় সংসারের ইতি টেনেছেন বলিউড অভিনেতা আমির খান। তারপর গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী ফাতিমা সানা খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির। আর এজন্য দ্বিতীয় সংসার ভেঙেছে আমিরের। তারপর বিষয়টি চাপা পড়ে যায়। এবার ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী ফাতিমার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে তাদের বিয়ের গুঞ্জন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ইনস্টাগ্রামে বেশ কটি ছবি পোস্ট করেন ফাতিমা। একটি ফ্যাশন হাউজের ফটোশুটের ছবি এগুলো। ছবিতে দেখা যায়, সাদা রঙের লেহেঙ্গার সঙ্গে পাটের একটি ব্লাউজ পরেছেন ফাতিমা। আর ব্লাউজের পিঠের অংশ প্রায় পুরোটাই খোলা। একটি ভিন্টেজ গাড়ির সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন এই সুন্দরী। ক্যাপশনে ফাতিমা সানা খান লিখেছেন, ‘নট বাধব না বাধব না, সেটাই আসল প্রশ্ন’। তবে এই নট বলতে লেহেঙ্গার ব্লাউজের ফিতের কথা বলেছেন, নাকি গাঁটছড়া বাঁধার কথা বলেছেন তা পরিষ্কার নয়। কিন্তু এই ক্যাপশন আমির-ফাতিমার বিয়ের গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে।

তা ছাড়াও আরেকটি মজার ব্যাপার হলো— ফাতিমার এই ছবিতে মন্তব্য করেছেন আমির কন্যা ইরা খান। চোখে হার্ট চিহ্নের কয়েকটি ইমোজি পোস্ট করেছেন। আর এ পোস্টের বিপরীতে ফাতিমা লিখেছেন— ‘ইরু’। সঙ্গে জুড়ে দিয়েছেন কয়েকটি হার্টের ইমোজি। আর এখান থেকে জোরালো হয়েছে ফাতিমা সানা ও আমির খানের বিয়ের গুঞ্জন।

নেটিজেনদের একজন লিখেছেন, ‘নতুন মায়ের সঙ্গে ভাব জমাচ্ছ নাকি?’ আরেকজন লিখেছেন, ‘নিজের বাগদানের পর এবার বাবার বিয়ের প্রস্তুতি শুরু।’ আরেকজন তো সরাসরি প্রশ্ন করেছেন, ‘বিয়েটা কবে আমির আর ফতিমার?’ বিকাশ নামে একজন লিখেছেন, ‘আমির খানের নতুন স্ত্রী।’

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল