ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

অবশেষে মেয়ের নাম প্রকাশ করলেন রণবীর-আলিয়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-১১-২০২২ দুপুর ১১:৩৬

অবশেষে মেয়ের নাম প্রকাশ করলেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট।  বৃহস্পতিবার ইনস্টাগ্রামে মেয়ের নাম প্রকাশ্যে এনেছেন আলিয়া। সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে রণবীরের কোলে রয়েছে শিশুকন্যা। পাশেই দাঁড়িয়ে মেয়ের দিকে তাকিয়ে রয়েছেন আলিয়া।

রণবীর ও আলিয়ার মেয়ের নাম রাখা হয়েছে ‘রাহা’। এই নামটি রেখেছেন অভিনেত্রী তথা রণবীরের মা নীতু কাপুর। মেয়ের নাম প্রকাশ করে এ কথা জানিয়েছেন আলিয়া। একই সঙ্গে রাহার নামের যে সুন্দর অর্থ রয়েছে, তা-ও তুলে ধরেছেন অভিনেত্রী।

সোহাহিলি ভাষায় রাহা শব্দের অর্থ আনন্দ, সংস্কৃতে এই শব্দের অর্থ বংশ। আবার বাংলায় এই শব্দের মানে হল স্বস্তি, আরবি ভাষায় এই নামের অর্থ শান্তি। রাহা মানে আনন্দ, স্বাধীনতাও।

গত ৬ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন আলিয়া। তারপর থেকেই তাদের মেয়ের কী নাম রাখা হবে এ নিয়ে জোর চর্চা চলছিল বলিপাড়ায়। এ নিয়ে পাপারাজ্জিদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী নীতু কাপুরও। অবশেষে মেয়ের নাম প্রকাশ্যে করলেন আলিয়া। সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল