ফাতিমা সানা শেখের বিয়ে নিয়ে জল্পনা
এবার বিয়ের জল্পনা উসকে দিলেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেন এই তারকা। সাম্প্রতিক ফটোশ্যুটের বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনেই তিনি এই জল্পনার ইঙ্গিত দিয়েছেন।
ফাতিমা ইন্সটা ক্যাপশনে লিখেছেন, ‘নট বাধব না বাধব না, সেটাই আসল প্রশ্ন!’ তবে এই নট বলতে তিনি লেহেঙ্গার ব্লাউজের ফিতের কথা বলেছেন, নাকি গাঁটছড়ার কথা তাই এখন প্রশ্ন।
ফাতিমা সানা শেখের এমন পোস্টের পরই শোনা যাচ্ছে, শিগগিরই বিয়ে করতে পারেন তিনি। যদিও তিনি এখনও তার কাছের মানুষদের সাথে এ নিয়ে কোনো আলোচনা করেননি।
ফাতিমার এই পোস্টে মন্তব্য করেছেন আমির কন্যা ইরা। চোখে হার্ট চিহ্নের একটি ইমোজি আইকন পোস্ট করেছেন। যেখানে আমির খান ও ফাতিমা সানা শেখকে জড়িয়েও মন্তব্য এসেছে।
একজন লিখেছেন, ‘নতুন মা-র সঙ্গে ভাব জমাচ্ছ নাকি তুমি?’ আরেকজন লিখলেন, ‘নিজের এনগেজমেন্টের পর এবার বাবার বিয়ের প্রস্তুতি শুরু।’ আরেকজন তো সরাসরি প্রশ্ন করলেন, ‘বিয়েটা কবে আমির আর ফাতিমার?’ সূত্র : হিন্দুস্তান টাইমস।
প্রীতি / প্রীতি
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের