সর্দি কাশি দূরে রাখে তুলসীর চা, যেভাবে বানাবেন
ইট-পাথরে ঘেরা শহরে খুব একটা বোঝা না গেলেও গ্রামে এরইমধ্যে জেঁকে বসেছে শীত। শীত মানেই হাজারো সমস্যা। গরম থেকে ঠান্ডা পড়ার এই সময়টা বাতাসে ধূলিকণার পরিমাণ যেমন বাড়তে থাকে, তেমনই বাড়তে থাকে রোগ জীবাণুর প্রকোপ। তাই চট করে ঠান্ডা লাগা, অ্যালার্জিজনিত সর্দি কাশি, গলা খুসখুস কিছুতেই সারতে চায় না।
এদিকে মহামারি করোনার পর সামগ্রিক ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমেছে কম-বেশি সবারই। এই অবস্থায় ছোট থেকে বয়স্ক, সবারই কাজে লাগতে পারে তুলসী পাতা দিয়ে বানানো বিশেষ চা। তুলসী পাতা দিয়ে চা হয়তো অনেকেই বানান, কিন্তু সেই পদ্ধতিতে তুলসীর গুণ অটুট থাকে কি?
তুলসীর গুণ অক্ষুণ্ণ রেখে চা বানানো কিন্তু কঠিন নয়। হাতের কাছে সব উপকরণ থাকতে শুধু শুধু বাজার থেকে ‘টি ব্যাগ’ কিনতে যাবেন কেন? তবে এই চা বানাতে গেলে মনে রাখতে হবে কিছু কৌশল। আসুন শিখে নেওয়া যাক সেই পদ্ধতি।
উপকরণ
পানি- ২ কাপ, মধু- ২ চা চামচ, জায়ফল- এক চিমটি, তুলসী পাতা- ৮টি, দারচিনি গুঁড়া- এক চিমটি, লেবু- ২ টুকরো
যেভাবে বানাবেন
১) প্রথমে পাত্রে দু’কাপ জল ফুটিয়ে নিন।
২) এর মধ্যে দিয়ে দিন দারচিনি।
৩) এরপর একে একে সব মশলা দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দিন।
৪) একেবারে শেষে মেশান তুলসী পাতা। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন।
৫) গ্যাস বন্ধ করে, ছেঁকে নিন।
৬) কাপে ঢেলে তারপর কেটে রাখা লেবুর টুকরোগুলো দিয়ে গরম গরম পরিবেশন করুন।
প্রীতি / প্রীতি
বর্ষাকালের অসুখ-বিসুখ
স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা
মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর
রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম
এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ
হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি
পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান