৭ দিনে অজয়ের সিনেমার আয় শত কোটির বেশি
চলতি বছর বলিউডের বেশিরভাগ সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। গত ১৮ নভেম্বর মুক্তি পায় অজয় দেবগনের ‘দৃশ্যম-টু’ সিনেমাটি। ভারত জুড়ে মোট ৩ হাজার ৩০২টি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে এটি। দীর্ঘদিন পর এ সিনেমার মাধ্যমে বক্স অফিসে কিছুটা স্বস্তি ফিরেছে। মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি শত কোটির ক্লাব পেরিয়ে গেছে। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ এক টুইটি লিখেছেন, শুক্রবার সিনেমাটি আয় করেছে ১৫.৩৮ কোটি রুপি, শনিবার ২১.৫৯ কোটি রুপি, রোববার ২৭.১৭ কোটি রুপি, সোমবার ১১.৮৭ কোটির রুপি, মঙ্গলবার ১০.৪৮ কোটি রুপি, বুধবার ৯.৫৫ কোটি রুপি, বৃহস্পতিবার ৮.৬২ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ১০৪ কোটি ৬৬ লাখ রুপি।
মালায়ালাম ভাষার বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘দৃশ্যম’। জিতু জোসেফ পরিচালিত এ সিরিজের প্রথম পার্ট মুক্তি পায় ২০১৩ সালে। দ্বিতীয় পার্ট মুক্তি পায় ২০২১ সালে। এ দুই পার্টে প্রধান চরিত্রে অভিনয় করেন মোহনলাল।
২০১৫ সালে বলিউড পরিচালক নিশিকান্ত কামার ‘দৃশ্যম’ হিন্দি ভাষায় রিমেক করেন। হিন্দি ভাষার রিমেকে অভিনয় করেন অজয় দেবগন, টাবু, শ্রেয়া সরন, অক্ষয় খান্না। ৩৮ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল ১১০ কোটি রুপি।
এই সিরিজের দ্বিতীয় পার্ট ‘দৃশ্যম-টু’ রিমেক করেছেন পরিচালক অভিষেক পাঠক। অভিনয়শিল্পীরা অপরিবর্তিত রয়েছেন। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৫০ কোটি রুপি।
প্রীতি / প্রীতি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন