পাউরুটির সঙ্গে আনারসের জ্যাম পছন্দ? বানিয়ে ফেলুন বাড়িতেই
ব্রেকফাস্টে অনেক বাড়িতেই জ্যাম-পাউরুটি খাওয়ার চল আছে। যে কোনও ফলের তৈরি জ্যামই দারুণ সুস্বাদু। সাধারণত আমরা দোকান থেকেই কিনে থাকি জ্যাম। তবে আপনি যদি বাড়িতেই সঠিক পদ্ধতি মেনে জ্যাম তৈরি করেন, তা ভালো থাকে দীর্ঘ সময় পর্যন্ত। তাছাড়া, ঘরে তৈরি খাবারে শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও অনেক কম থাকে। আজ আমরা আপনাদের জানাব আনারসের জ্যাম তৈরির রেসিপি।
ছোটো-বড় সকলেরই অত্যন্ত পছন্দের একটি ফল আনারস। আনারসের জ্যামও পছন্দ করেন সকলে। তবে এবার থেকে আর জ্যাম খাওয়ার জন্য দোকানে ঢুঁ মারতে হবে না, বাড়িতেই খুব সহজে বানাতে পারবেন। তাহলে জেনে নিন, আনারসের জ্যাম কী ভাবে তৈরি করবেন।
আনারসের জ্যাম তৈরির উপকরণ
৬৫০ গ্রাম টুকরো করে কাটা পাকা আনারস
৪০০ গ্রাম চিনি
আনারসের জ্যাম তৈরির পদ্ধতি
১) প্রথমে মিক্সিতে আনারসের পেস্ট বানিয়ে নিন।
২) ছাঁকনিতে আনারসের পেস্ট ছেঁকে নিন ভাল ভাবে।
৩) এবার কড়াইতে ছাঁকা আনারসের পাল্প ও চিনি দিয়ে ফোটান। ঘন ঘন নাড়তে থাকবেন। ফোটাতে ফোটাতে দেখবেন আনারসের ওপর ফেনা উঠছে। ফেনাগুলো একটা বাটিতে ধীরে ধীরে তুলে নেবেন।
৪) যতক্ষণ না পর্যন্ত আনারসের রস একেবারে ঘন থকথকে হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফোটাতে থাকুন।
৫) মিশ্রণটি থকথকে হয়ে এলে গ্যাস বন্ধ করুন। ঠান্ডা হতে দিন।
৬) তারপর একটা এয়ার টাইট কাঁচের জারে ভরে ফ্রিজে রেখে দিন।
৭) এবার আপনার প্রয়োজন মতো ব্যবহার করুন ঘরোয়া আনারসের জ্যাম।
প্রীতি / প্রীতি
গরমে উপকারী ডিটক্স পানীয় সম্পর্কে জেনে নিন
মাড়ির যে সমস্যা অবহেলা করবেন না
থ্যালাসেমিয়া: দেশে দুই কোটির বেশি বাহক, প্রতিরোধে কী করবেন
পজিটিভ প্যারেন্টিং কী? যেভাবে মেনে চলবেন
৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে
পহেলা বৈশাখে ঘুরবেন, মেকআপে যেসব ভুল করবেন না
স্বাস্থ্যের জন্য উপকারী হলুদ পানি
কেউ আপনার শক্তি নষ্ট করছে? যেভাবে বুঝবেন
জামরুল খাবেন যে কারণে
গরমে রসালো ফল খাওয়ার ইচ্ছা বেশি হয় কেন?
খেজুর না কি গুড়, ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো?
তরমুজের খোসার এই উপকারিতাগুলো জানতেন?